নতুন বছর ২০২৬ একেবারে দরজায় কড়া নাড়ছে। প্রত্যেকেই চান, নতুন বছরে সংসারে থাকুক সুখ, শান্তি আর সমৃদ্ধি। বাস্তুশাস্ত্র মতে, বাড়ির পরিবেশ ও শক্তির প্রবাহের উপরই নির্ভর করে মানুষের জীবনের উন্নতি বা অবনতি। তাই নতুন বছর শুরুর আগেই যদি ঘরে কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা যায়, তাহলে সৌভাগ্য অনেকটাই হাতের মুঠোয় চলে আসে।
রান্নাঘরের সঠিক দিক
বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘর হওয়া উচিত দক্ষিণ-পূর্ব দিকে, কারণ এটি অগ্নি কোণ। এই দিকেই রান্নার গ্যাস বা স্টোভ রাখা সবচেয়ে শুভ। উত্তর বা পূর্ব দিকে রান্না করলে সংসারে অশান্তি ও নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে।
ছুরি-কাঁচির অবস্থান
রান্নাঘরে ব্যবহৃত ছুরি-কাঁচি কখনও উল্টো দিকে বা এলোমেলোভাবে রাখা উচিত নয়। ধারালো জিনিস ভুলভাবে রাখলে তা নেতিবাচক শক্তি বাড়ায়। সঠিকভাবে সংরক্ষণ করলে সংসারের অশান্তি অনেকটাই কমে।
আরও পড়ুন:Vastu: রান্নাঘরের দিক নির্ধারণ: সাফল্য ও সমৃদ্ধির চাবিকাঠি
ঠিক দিকে ঠিক জিনিস রাখুন
বাস্তু মতে প্রতিটি দিকের আলাদা শক্তি রয়েছে—
উত্তর-পূর্ব (ইশান কোণ): পুজোর ঘর, জল বা নলকূপ রাখা শুভ।
দক্ষিণ-পূর্ব (অগ্নি কোণ): রান্নাঘর ও বৈদ্যুতিক সামগ্রী।
উত্তর-পশ্চিম (বায়ু কোণ): বেডরুম বা গ্যারাজের জন্য উপযুক্ত।
দক্ষিণ-পশ্চিম (নৈঋত কোণ): টাকা, গয়না ও মূল্যবান জিনিস রাখার আদর্শ স্থান।
আরও পড়ুন:Vastu: রান্নাঘরের এই ভুলেই বাড়িতে অশান্তি! নুন-হলুদ একসঙ্গে রাখলে কী হয় জানুন
বৈদ্যুতিন সামগ্রীর সঠিক ব্যবহার
টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভের মতো বৈদ্যুতিন যন্ত্র অগ্নি কোণে রাখলে শক্তির ভারসাম্য বজায় থাকে এবং সংসারে অশুভ প্রভাব কমে।
আরও পড়ুন:Vastu: ঈশান কোণে ভুল জিনিস রাখলেই নষ্ট হতে পারে সংসারের সুখশান্তি
ভাঙা জিনিস দূরে রাখুন
বাস্তুশাস্ত্র বলছে, ভাঙা, নষ্ট বা অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখলে নেগেটিভ এনার্জি বাড়ে। তাই নতুন বছর শুরুর আগেই পুরনো জিনিস সরিয়ে ফেলুন। এতে ঘরে আসবে নতুন শক্তি ও ইতিবাচকতা।
আরও পড়ুন:Vastu: বাস্তুশাস্ত্র মতে উত্তর-পূর্ব কোণে এই ৪ গাছ লাগান, খুলবে সমৃদ্ধির দরজা
সামান্য কিছু পরিবর্তনেই বদলে যেতে পারে ভাগ্য। নতুন বছর ২০২৬-এ বাস্তু মেনে চলুন, সুখ-সমৃদ্ধি আপনাআপনিই আসবে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.