Vastu: সন্ধ্যাবেলায় ঠাকুরঘরে একের বেশি প্রদীপ জ্বালাচ্ছেন? বাস্তুমতে সর্বাধিক ক’টি প্রদীপ জ্বালানো শুভ?

Vastu: হিন্দু ধর্মে প্রদীপ জ্বালানো শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, বরং এটি শুভ শক্তি, পবিত্রতা এবং ইতিবাচকতার প্রতীক হিসেবেও বিবেচিত হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, নিয়ম মেনে ঠাকুরঘরে প্রদীপ জ্বালালে ঘরের নেতিবাচক শক্তি দূর হয়, মানসিক শান্তি বজায় থাকে এবং পরিবারে সুখ-সমৃদ্ধির পরিবেশ তৈরি হয়।

কেন ঠাকুরঘরে প্রদীপ জ্বালানো শুভ?

আগুনকে শুদ্ধতার প্রতীক হিসেবে মানা হয়। প্রদীপের আলো ঘরের পরিবেশকে পবিত্র রাখে এবং অশুভ প্রভাব দূর করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। পাশাপাশি প্রদীপের আলো মনকে শান্ত করে, ইতিবাচক চিন্তাভাবনা বাড়ায় এবং পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য বজায় রাখতে সহায়ক বলে মনে করা হয়।
এছাড়া বিশ্বাস করা হয়, নিয়মিত প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয়, সংসারে আর্থিক স্থিতি আসে এবং অযথা অর্থব্যয় কমে।

সন্ধ্যায় কয়টি প্রদীপ জ্বালানো সবচেয়ে শুভ?

বাস্তুশাস্ত্র মতে, প্রতিদিন সন্ধ্যায় ঠাকুরঘরে দুটি প্রদীপ জ্বালানো সবচেয়ে শুভ।
*একটি ঘিয়ের প্রদীপ
*একটি তিলের তেল বা সর্ষের তেলের প্রদীপ

এই দুই ধরনের প্রদীপের আলাদা ধর্মীয় ও বাস্তুগত গুরুত্ব রয়েছে।

ঘিয়ের ও তেলের প্রদীপ কোথায় রাখবেন?

ঘিয়ের প্রদীপ সাধারণত ঠাকুরঘরের উত্তর বা পূর্ব দিকে রাখা হয়। এটি দেব-দেবীর উদ্দেশে নিবেদন করা হয় এবং ঘরে শান্তি, সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি আহ্বান করে বলে বিশ্বাস করা হয়।
অন্যদিকে তেলের প্রদীপ সাধারণত মূল বিগ্রহের বাম পাশে বা সামান্য কোণ করে রাখা হয়। বাস্তুমতে, এটি নেতিবাচক শক্তি, বাস্তুদোষ এবং অশুভ দৃষ্টি দূর করার প্রতীক হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি এটি গৃহরক্ষা ও পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধার আলোর প্রতীক বলেও মনে করা হয়।

সকালে কতটি প্রদীপ জ্বালানো উচিত?

প্রতিদিনের সাধারণ সকালের পূজায় একটি প্রদীপ জ্বালানোর প্রচলন রয়েছে। তবে সন্ধ্যার পূজায় দুটি প্রদীপ জ্বালানোই অধিক শুভ বলে বাস্তুশাস্ত্রে উল্লেখ করা হয়েছে।

বিশেষ তিথিতে কতটি প্রদীপ জ্বালানো শুভ?

অমাবস্যা, পূর্ণিমা, দীপাবলি বা অন্য কোনও বিশেষ উৎসবের দিনে পঞ্চপ্রদীপ (৫টি) অথবা সাতটি প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এতে গৃহে সুখ, সমৃদ্ধি এবং মঙ্গল বৃদ্ধি পায়।

প্রদীপ কোন দিকে মুখ করে রাখবেন?

বাস্তু অনুযায়ী প্রদীপের দিকও গুরুত্বপূর্ণ।
*পরিবারের মঙ্গল কামনায় প্রদীপ পূর্ব দিকে মুখ করে রাখা শুভ।
*ধন-সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য প্রদীপ উত্তর দিকে রাখা উত্তম।
*পশ্চিম বা দক্ষিণ দিকে প্রদীপের মুখ রাখা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

এছাড়া ঠাকুরঘরের বেদিতে মূল বিগ্রহের ডান পাশে ঘিয়ের প্রদীপ এবং বাম পাশে তেলের প্রদীপ রাখা বাস্তুসম্মত বলে বিবেচিত হয়।

Vastu: ঘরের দেওয়ালে এই ছবিগুলি টাঙালেই বাড়তে পারে রাহু-কেতুর অশুভ প্রভাব! বাস্তুশাস্ত্র কী বলছে?

দ্রষ্টব্য: উপরের তথ্যগুলি ধর্মীয় বিশ্বাস ও বাস্তুশাস্ত্রের প্রচলিত ধারণার ভিত্তিতে উপস্থাপিত। এগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক