বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিল তার। তারা একসঙ্গে বলিউডে ছোটো পর্দায় অভিনয় করেছেন। তবে সুশান্ত বলিউডে বড় পর্দায় পা রাখার পর তাদের প্রেমের সম্পর্কে ইতি ঘটে। তিনি হলেন অঙ্কিতা লোখান্ডে। অঙ্কিতার কথা উঠলেই সকলের সুশান্তের কথা মনে পড়ে। একসময়ে তারা দু’জনে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন। কিন্তু তাদের কাজের জায়গা পাল্টে যাওয়ার পর সম্পর্ক স্থায়ী হয়নি।
তবে বর্তমানে অঙ্কিতার তার স্বামী ভিকি জৈনের সঙ্গে সুখে সংসার করছেন। সম্প্রতি অঙ্কিতা তার সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি তার নতুন সন্তানকে ঘরে আনতে পেরে বেশ খুশি। আর তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দিলেন খুশির বার্তা। তিনি লিখলেন, “পরিবারে স্বাগতম আমাদের ছোট্ট রাজকুমারী মৌ লোখান্ডে জৈন! তুমি আমাদের পরিবারে নতুন সংযোজন, মা এবং বাবা ইতিমধ্যেই তোমার প্রেমে পড়ে গিয়েছে।
এরপর তিনি লেখেন, “তোমার চোখেমুখের মায়া এবং আলিঙ্গন আমাদের হৃদয় চুরি করেছে, আপনার ছোট হাত আমাদের জীবনে অপরিসীম আনন্দ এবং সুখ বয়ে আনুক। গর্বিত মা-বাবা হিসেবে নিজেদেরকেও অভিনন্দন জানাই। আমাদের জীবন হাসি, অফুরন্ত আনন্দে ভরে উঠুক, তোমার দুষ্টুমির কারণে, মৌ। এখনও অনেক অ্যাডভেঞ্চার এবং আরামদায়ক মুহূর্ত রয়েছে আমাদের নতুন ছোট্ট বাচ্চাটির সঙ্গে! মৌ, আমাদের মিষ্টি মেয়ে, তুমি ইতিমধ্যেই সকলের মন জয় করে নিয়েছ!”
তবে এই মৌ একটি বিড়ালছানা। তাকে আনার পর একটি ভিডিও পোস্ট করেছেন অঙ্কিতা। যেখানে দেখা গিয়েছে ভিকি ক্যামেরা হাতে লিফটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। এক ব্যক্তি মৌকে একটি সাজানো বাস্কেটের মধ্যে নিয়ে আসেন। এরপর সঙ্গে সঙ্গে তাকে কোলে তুলে নেন অঙ্কিতা৷ এরপর দেখা যায় ঘরের বিভিন্ন জায়গায় মৌ ঘুমাচ্ছে। আবার কখনও খেলা করছে।
অর্থাৎ নতুন এই বিড়ালছানাটি পেয়ে খুশি নেমে এসেছে তাদের পরিবারে। অনেকটা পরিবারের সদস্যের মতন বিড়ালছানা টিকে তারা ভালোবাসেন ও যত্ন করেন। ২০২১ সালে দুই বছর প্রেমের পর ভিকিকে বিয়ে করেন অঙ্কিতা। ভিকি ব্যবসায়ী পরিবারের ছেলে।
আরও পড়ুন,
*রণবীর-দীপিকার আসন্ন সন্তানের জন্মতারিখে বড় চমক! পৃথিবীর আলো কবে দেখবে নতুন সদস্য?

Hello, I am BB. I have been working in blogging for more than four years.