Weather Report: কলকাতা-সহ দক্ষিণের ৮ জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা, সঙ্গে ঝোড়ো হাওয়া-বজ্রপাত! দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

Weather Report:
ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সঙ্গে প্রবল বর্ষণ, বজ্রপাত এবং দমকা হাওয়া হতে পারে। ফলে নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কাও রয়েছে।

বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের আট জেলায় ‘কমলা সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দফতর। তালিকায় রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূম। এই জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টির সময় ঘন ঘন বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
কলকাতায় সকাল থেকেই বৃষ্টি

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা। দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয়েছে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি কম। বুধবারও কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২.৯ ডিগ্রি কম ছিল। বুধবার দিনভর শহরে ৭৮.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সংলগ্ন এলাকাতেও এ দিন ঝড়বৃষ্টির দাপট থাকতে পারে। বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার থেকে কিছুটা স্বস্তি দক্ষিণবঙ্গে

বৃষ্টি

বৃহস্পতিবারের পর শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিস্থিতির সামান্য উন্নতি হতে পারে। তবে দুর্যোগ পুরোপুরি কাটবে না। বিক্ষিপ্ত ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিভিন্ন এলাকায় বৃষ্টি চলতে পারে। আবার সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও দুর্যোগ অব্যাহত

20260419 210242

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত কয়েক দিন ধরেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড়বৃষ্টি চলছে।
বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

20260507 080304

শুক্রবারও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরবর্তী কয়েক দিনেও আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলতে পারে। ফলে দক্ষিণবঙ্গে সাময়িক স্বস্তি এলেও উত্তরবঙ্গে এখনই দুর্যোগ কাটার সম্ভাবনা নেই।

***সময়ের সাথে আবহাওয়ার এই প্রতিবেদন আপডেট করা হয়, পাঠকদের উদ্দেশ্যে অনুরোধ – আবহাওয়ার শেষ আপডেট পেতে এবং সঠিক খবর পেতে চোখ রাখুন সংবাদ ভবন এর পাতায়, পেজটি একবার reload করে নেবেন। ধন্যবাদ ***

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক