Vastu: শ্রাবণের শুক্লষষ্ঠীতে লুণ্ঠনষষ্ঠী! কবে পড়ছে এই বিশেষ তিথি? জেনে নিন মাহাত্ম্য ও নির্ঘণ্ট

Vastu: হিন্দু ধর্মে দেবী ষষ্ঠী সন্তানের মঙ্গল ও সুরক্ষার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পূজিত হন। পৌরাণিক কাহিনি অনুসারে, রাজা প্রিয়ব্রত দেবী ষষ্ঠীর আরাধনা করে তাঁর মৃত সন্তানদের পুনরায় ফিরে পান। সেই থেকেই দেবী ষষ্ঠীর পূজার প্রচলন শুরু হয়। প্রতি মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে দেবী ভিন্ন ভিন্ন নামে পূজিত হলেও মূল উদ্দেশ্য থাকে সন্তানের কল্যাণ, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের কামনা।
শ্রাবণ মাসের শুক্লষষ্ঠী তিথিতে দেবী লুণ্ঠনষষ্ঠী নামে পূজিত হন। চলতি বছরে লুণ্ঠনষষ্ঠী পালিত হবে ১৮ অগস্ট, মঙ্গলবার।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী

ষষ্ঠী তিথি শুরু: ১৭ অগস্ট (সোমবার), বিকেল ৫টা ২ মিনিট
ষষ্ঠী তিথি শেষ: ১৮ অগস্ট (মঙ্গলবার), বিকেল ৫টা ৫১ মিনিট

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী

ষষ্ঠী তিথি শুরু: ১৭ অগস্ট (সোমবার), সন্ধ্যা ৭টা ৬ মিনিট ৫৭ সেকেন্ড
ষষ্ঠী তিথি শেষ: ১৮ অগস্ট (মঙ্গলবার), সন্ধ্যা ৭টা ৩৯ মিনিট ৪৮ সেকেন্ড

Vastu: শ্রাবণে ত্রিশূল ও ডমরু বাড়িতে রাখার সঠিক নিয়ম: ভুল করলে মিলতে পারে অশুভ ফল

লুণ্ঠনষষ্ঠীর মাহাত্ম্য
বিশ্বাস করা হয়, এই তিথিতে দেবী ষষ্ঠীর ব্রত ও পূজা করলে সন্তানের উপর দেবীর আশীর্বাদ বজায় থাকে। সন্তান লাভের কামনা, সন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং জীবনের বিভিন্ন বিপদ থেকে রক্ষার জন্য ভক্তরা এই দিনে নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনা করেন। তাই শ্রাবণের লুণ্ঠনষষ্ঠী হিন্দু পরিবারগুলির কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি হিসেবে বিবেচিত হয়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক