সবুজ বর্ষাতি পরে দাঁড়িয়ে রয়েছেন গভীর অরণ্যের মাঝে! কখনো সবুজ আবার কখনো সাদা-কালো, অন্যরকমভাবে ধরা দিলেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নানান রকমের ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায় এই অভিনেত্রীকে।
তবে এতোদিন পর্যন্ত শহরের বিভিন্নস্থানে ফটোশ্যুটে অংশগ্রহণ করতে দেখা যেত তাকে। আর এবার তিনি ছুটে গিয়েছেন সবুজের মাঝে। ছবিতে দেখা যাচ্ছে সবুজ রঙের বর্ষাতি পরে দাঁড়িয়ে রয়েছেন তিনি, পায়ে রয়েছে উঁচু বুট জুতো।
কখনো সূর্যের আলো তার মুখে এসে পড়ছে, আবার কখনো ক্যামেরার দিকে তাকিয়ে আত্মবিশ্বাসী পোজ দিচ্ছেন। ক্যাপশনে লিখেছেন, ‘তুমি যতই গভীরে যাবে ততই অন্ধকার আরও গভীর হবে।’ সাথে মনে করিয়ে দিয়েছেন আর ছয় দিন পর মুক্তি পেতে চলেছে তার আগামী সিনেমা ‘দ্য বাকিংহাম মার্ডার্স।’
তার এই ছবিগুলো দেখে মনে করা হচ্ছে হয়তো সিনেমার শ্যুটিংয়ের সময়ে সেগুলি তোলা হয়েছিল। সিনেমার কোনো দৃশ্যে হয়তো জঙ্গল দেখানো হবে। ছবি পোস্ট করার পর তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা ভীষণই মিষ্টি লাগছে তাকে দেখতে।
উল্লেখযোগ্য, কয়েকদিন আগেও বাড়ির প্রধান দরজার সামনে দাঁড়িয়ে ফটোশ্যুট করতে দেখা গিয়েছিল তাকে। যখন তার পরনে ছিল কালো কোট এবং কালো ফুল প্যান্ট। ছোট ছেলে জেহ আলী খান তার বেশ কয়েকটি ছবি তুলে দিয়েছিল। সেগুলি তিনি ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
আরও পড়ুন,
*মহাকাশে রয়ে গিয়েছেন সুনিতা ও বুচ, পৃথিবীতে ফিরল মহাকাশযান

Hello, I am BB. I have been working in blogging for more than four years.