Yash-Nusrat: বসন্তের রঙে ডুব দিলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat) এবং তার স্বামী তথা অভিনেতা যশ দাশগুপ্ত (Yash)। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সমস্ত ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা নিজেই। যেখানে দেখা যায় এই রঙের উৎসব ভরপুর উপভোগ করেছেন তারা।
যদিও নুসরত জন্মসূত্রে মুসলিম ধর্মাবলম্বী তবে বিবাহসূত্রে তিনি এখন হিন্দু বাড়ির বউ। ফলস্বরূপ সমস্ত হিন্দু পুজো বা অনুষ্ঠান ভীষণভাবে উপভোগ করেন তিনি। এছাড়াও তিনি আগে থেকেই জানিয়েছিলেন ছোটবেলা থেকেই সমস্ত হিন্দু অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
আর এখন সেই পরিমাণটা বেড়ে গিয়েছে বহুমাত্রায়। এদিন যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে দেখা যায় তারা খুবই ক্যাজুয়াল পোশাক পরে রয়েছেন। সাদা টি-শার্ট এবং সাধারণ ডেনিম, দুজনে মিলে আবীরে ভরিয়ে তুলেছেন দু’জনকে। এর আগে আরও একটি ভিডিও পোস্ট করেছিলেন।
যেখানে দেখা যায় রং খেলতে খেলতে রীতিমতো তাদের মধ্যে ঝামেলা লেগে যায়। আসলে জোর করে একে অপরকে প্রচুর রং মাখাতে চেয়েছিলেন তারা। ছবিগুলো পোস্ট করে অভিনেতা হোলির শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। যেগুলো দেখার পর তাদেরও শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা।
উল্লেখযোগ্য, বর্তমানে টলিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত এই জুটি। তারা একসাথে জীবনে উন্নতি করছেন। কাজের দিক থেকেই হোক অথবা শরীরচর্চা সবকিছুই তারা একসঙ্গে করতেই পছন্দ করেন। সেসব ছবি ও ভিডিও মাঝেমধ্যে তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও রয়েছে তাদের একমাত্র সন্তান। ছেলেকে নিয়েই তাদের বেশিরভাগ সময়টা কেটে যায়।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.