১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় গায়কের জ়ুবিন গার্গের, মৃত্যুরহস্য প্রকাশ্যে আসবেই এমনটা আশ্বাস দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানিয়েছিলেন, বিশেষ দল গঠিত হয়েছে জ়ুবিনের মৃত্যুর তদন্তে। যেমন কথা তেমনি কাজ, বৃহস্পতিবার জ়ুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার বাড়িতে তল্লাশি অভিযান চালায় সেই বিশেষ দল।
গুয়াহাটির দাতালপাড়ায় সিদ্ধার্থের বাড়ি । বৃহস্পতিবার সেখানে তল্লাশি চালায় এসআইটি। সূত্র মারফত জানা গিয়েছে, প্রথমে ফ্ল্যাটের সামনে গিয়ে টানা দু’ঘণ্টা অপেক্ষা করেন আধিকারিকেরা। ২০১৯ সাল থেকে এই ফ্ল্যাটের চারতলায় পরিবার নিয়ে থাকেন সিদ্ধার্থ। আধিকারিকেরা গিয়ে দেখেন তাঁদের ফ্ল্যাটে তালা দেওয়া। তার উপায় না পেয়ে তালা ভেঙে তল্লাশি শুরু করে। তাহলে কী ফ্ল্যাট ছেড়ে পালালেন? পালালে কেনেই বা পালালেন? ধীরে ধীরে সে সব পর্দা ফাঁস হবে।
প্রতিবেশীরা কী জানালো?
প্রতিবেশীদের কথায়, জ়ুবিনের মৃত্যুর পর থেকে এই ফ্ল্যাটে তাঁকে আর দেখা যায়নি।
আরও পড়ুন,
Kangana-Zubeen: জুবিনের মৃত্যুর ছ’দিনের মাথায় ছবি পোস্ট করে কী লিখলেন কঙ্গনা?
শ্যামকানু মহান্তের বাড়িতেও তল্লাশি
এই বিশেষ দল সিঙ্গাপুরে ‘নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল’ অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহান্তের বাড়িতেও তল্লাশি চালায় । ইতিমধ্যেই শ্যামকানুকে নিষিদ্ধ করেছে অসম সরকার। অসমে আর কোনও অনুষ্ঠান আয়োজন করতে পারবেন না তিনি। এমনটা ঘোষণা করা হয়েছে।
আপ্তসহায়ক ও শ্যামকানুর বিরুদ্ধে একাধিক মামলা
জনপ্রিয় গায়ক জ়ুবিনের মৃত্যুর পরে তাঁর আপ্তসহায়ক ও শ্যামকানুর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। তবে জ়ুবিনের স্ত্রী গরিমা দাবি জানিয়েছেন, অব্যাহতি দেওয়া হোক সিদ্ধার্থকে। তিনি পরিবারের মতো। গরিমা কথায়, জুবিনের শেষযাত্রায় দয়া করে সিদ্ধার্থকে শামিল হতে দিন। সিদ্ধার্থের ব্যাপারে কেউ খারাপ কিছু ভাববেন না। ওঁকে জুবিন নিজের ভাইয়ের মতোই দেখত। ভবিষ্যতে আমার সিদ্ধার্থের সাহায্যের প্রয়োজন পড়বে। ওকে ছাড়া আমি এই পরিস্থিতি সামলে উঠতে পারব না।
আরও পড়ুন,
মা কালীর আশীর্বাদ নিতে নৈহাটি বড়মা’র মন্দিরে দেব-ইধিকা
উল্লেখযোগ্য, বৃহস্পতিবার সিবিআই তদন্তের কথাও উল্লেখ করেছে অসম সরকার। সংবাদমাধ্যমকে হিমন্ত বলেছেন, এসআইটি যদি ব্যর্থ হয় এবং অসমের মানুষ যদি তদন্তে সন্তুষ্ট না হয়, তবে আমরা অবশ্যই সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দেব।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.