Raghu Dakat: আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরই বড়ো পর্দায় মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত সিনেমার ‘রঘু ডাকাত’। তবে তার আগে মা কালীর আশীর্বাদ নিতে পৌঁছলেন দেব। মায়ের কাছে মায়ের ছেলে! নৈহাটি বড়মা’র মন্দিরে ইতিমধ্যে বেশ কয়েকবার গিয়েছেন এই অভিনেতা।
যে কোনো বড়ো প্রোজেক্ট হাতে এলেই তার আশীর্বাদ নিতে পৌঁছে যান সমস্ত কলাকুশলীরা। এইতো কিছুদিন আগেই ‘ধূমকেতু’ সিনেমা মুক্তি পাওয়ার সময় তিনি এবং অভিনেত্রী শুভশ্রী মিলে গিয়েছিলেন নৈহাটি আর। এবার পালা ‘রঘু ডাকাত’এর। যেহেতু এই সিনেমায় মা কালীর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে তাই নৈহাটি যাওয়ারই ছিল।
কারণ, কথিত আছে বড়মা’র কাছে গেলে কেউ কোনোদিনও খালি হাতে ফেরেন না। সেখানে গিয়ে মনের ইচ্ছে জানালে ভক্তরা তা অবশ্যই পূরণ করে থাকেন। এদিন সিনেমার সমস্ত কলাকুশলী না হলেও দেব, ইধিকা এবং ওম পৌঁছেছিলেন নৈহাটি। পুজো দিয়ে আশীর্বাদ কামনা করেছেন এই সিনেমার জন্য।
এরপর সেখান থেকে বেরিয়ে ভক্তদের সাথে দেখা করতেও ভোলেননি অভিনেতা-সহ অন্যান্যরা। মন্দিরের বাইরে রীতিমতো ভক্তের ঢল নেমে গিয়েছিল। সেখানে সকলের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় দেব ও ইধিকাকে। সেসব ভিডিও সম্প্রতি উঠে এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
যা দেখে তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কারণ, এতো বড়ো তারকা হলেও কীভাবে ভক্তদের সাথে সাধারণ মানুষের মতোই মিশতে হয় তা বেশ ভালোমতোই জানেন দেব। কখনো নিরাশ করেন না কাউকে। অটোগ্রাফ, ছবি তোলা থেকে শুরু করে সকলের সাথে হাসিমুখে কথা বলতে দেখা যায় তাকে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.