বন্ধুত্বের দীর্ঘ ১২ বছর উপলক্ষ্যে দীর্ঘ বার্তা পোস্ট করলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ! জানালেন কাঞ্চনের সাথে কতটা কঠিন সময় পার করে এসেছেন তিনি। সাথে সকলকে এও মনে করিয়ে দিলেন কোনো জিনিস কেউ যদি মন থেকে চান তাহলে ঈশ্বর তাকে সেটি ঠিকই দেবেন। বেশ কয়েকটি ছবি ভিডিওর আকারে পোস্ট করেছেন শ্রীময়ী।
সাথে লিখেছেন, ‘আজ আমাদের বন্ধুত্বের ১২ বছর। হয়তো শুরুতে বন্ধুত্বের গভীরতা ছিল না, বন্ধুত্বের মানে ছিল না, যত বছর বাড়লো বন্ধুত্বের গভীরতা বাড়লো। জন্মালো বিশ্বাস এবং একে অপরের প্রতি ভরসা। কিন্তু এই বারোটা বছরের যাত্রাপথ মোটেই সহজ ছিল না। আমাদের প্রচুর ঘাত-প্রতিঘাত প্রচুর উত্থান-পতনের মধ্য দিয়ে লড়াই করে যেতে হয়েছে।’
তিনি লেখেন আজ তারা যে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র নিঃস্বার্থ বন্ধুত্বের জোরে। কারণ, তাদের বন্ধুত্বে কোনোরকম চাওয়া-পাওয়া ছিল না, বিশেষ চাহিদা ছিল না, একে অপরকে ব্যবহার করার প্রয়োজনীয়তা ছিল না। তবে ছিল বিশ্বাস, ভরসা এবং নিঃস্বার্থ বন্ধুত্ব। তাই আজকের দিনটি তারা দেখতে পেয়েছেন।
জীবনে কোনো পরিকল্পনাই করেননি অভিনেত্রী। তাদের বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা এবং অবশেষে যে বিয়ে করতে পারবেন কিছুই নাকি জানেন না তিনি। শুধু বিশ্বাস করেন ভাগ্যতে। আর মনে করেন কোনো কিছুর উপর সৎ হলে ঈশ্বর সেটা অবশ্যই পাইয়ে দেন। তেমনটাই নাকি হয়েছে তাদের ক্ষেত্রেও।
সাথে লেখেন, ‘কাঞ্চনের কিছু বন্ধু-বান্ধব আর আমার কিছু বন্ধুকে কৃতজ্ঞতা জানাতে চাই। যারা আমাদের ১২ বছরের যাত্রাপথে দুঃসময়ে ও সুসময়ে পাশে ছিল এবং আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। আজকের দিনে ঈশ্বরের কাছে এটুকুই চাইবো আমাদের বন্ধুত্বের বন্ধন যেন মজবুত থাকে, অটুট হয় এবং দীর্ঘজীবী হয়। ভালোবাসি বন্ধু।’
আরও পড়ুন,
*যে কোনো সময় পরিষেবা দিতে রাজি, এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে এগিয়ে এলেন ট্যাক্সিচালকেরা

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.