‘নিজের খুশি নিজেই তৈরি করুন!’ সকলের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় থাকেন তিনি। যেখানে মাঝেমধ্যেই নিজের বিভিন্ন ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। কখনো কোনো ফটোশ্যুটের দৃশ্য আবার কখনো ঘুরতে যাওয়ার ছবি তিনি ভাগ করে নেন সকলের সাথে।
সম্প্রতি সেরকম একটি ফটোশ্যুটের ছবি তিনি পোস্ট করেছেন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে তিনি একটি লাল-সাদা শাড়ি পরে রয়েছেন। সাথে রয়েছে সোনালী জরির কাজ করা লাল ব্লাউজ। মানানসই গয়না, খোঁপায় সাদা গোলাপ তাকে অত্যন্ত লাস্যময়ী করে তুলেছিল।
আর ছবিটি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘নিজের খুশি নিজেই তৈরি করুন।’ যার দ্বারা তিনি এটাই বোঝাতে চেয়েছেন তিনি একাই খুশি রয়েছেন তার জীবনে। আসলে এর আগে একাধিকবার সম্পর্ক ভেঙেছে তার। তিন তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েও তিনি সফল হননি।
আর এতোবার বিবাহবিচ্ছেদের ফলে তুমুল ট্রোলিংয়ের সম্মুখীন হয়েছিলেন তিনি। যদিও সেসব নিয়ে মাথা ঘামাতে নারাজ এই অভিনেত্রী। কিছুদিন আগেই আবার এক পরিচালকের সাথে নাম জড়িয়ে ছিল তার। যদিও তিনি বলেছেন তারা শুধুই ভালো বন্ধু, তার থেকে বেশি কিছু সম্পর্ক নেই তাদের মধ্যে।
উল্লেখযোগ্য, খুব শীঘ্রই তাকে দেখা যাবে ‘দেবী চৌধুরানী’ সিনেমায়। যেটি মূলত তৈরি হয়েছে ভারতের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামীর জীবনী অবলম্বনে। তিনি ছাড়াও সেখানে অভিনয় করবেন দর্শনা বণিক, প্রসেনজিৎ চ্যাটার্জী, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী প্রমুখরা।
আরও পড়ুন,
*অক্ষয়ের ‘খেল খেল মে’ ছবির ভরাডুবি নিয়ে কী সাফাই দিলেন পরিচালক?

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.