ধারাবাহিক মিঠাই সিরিয়ালের বিখ্যাত চরিত্র মিঠাই হরফে সৌমিতৃষা কুন্ডু। শুরুটা ছোট পর্দা থেকে হলেও মিঠাই সিরিয়ালের পর ছোটপর্দার সীমা ছাড়িয়ে বড় পর্দায় এসেছে অভিনেত্রী। এবার সে ‘কালরাত্রি’ নিয়ে ওটিটি প্লাটফর্মে। সামনে এলো সিরিজের প্রথম লুক।
নিখোঁজ বিখ্যাত পরিচালক অয়ন চক্রবর্তীর আগত সিরিজ ‘কালরাত্রি’ ফাস্ট লুকিং সকলের দৃষ্টি কেড়েছে সৌমিতৃষা।
ওখানে নায়িকা কে নববধূর সাজে দেখা যাচ্ছে। তবে তার চেহারা ছিল স্পষ্ট হতাশা। গভীর ভাবনা লেগে আছে চোখে। এখানে অভিনেত্রী কে ‘দেবী’ র চরিত্রে দেখা যাবে। বিবাহ বিষয়ের সাজানো এই সিরিয়ালের কাহিনী। হিন্দু বিবাহের রীতি অনুযায়ী, বিবাহ ও বাসর রাতের মাঝের রাতকে ‘কালরাত্রি’ বলা হয়। স্বামী স্ত্রী এই রাতে একে অপরের মুখ দেখেনা। কাহিনী অনুযায়ী বিবাহের দিনই বান্ধবীর ভবিষ্যতের কথা শুনে বাক্যহারা হয় ‘দেবী’।
তার ভাবি স্বামীর গোপনীয় মৃত্যুর সংশয় তাকে ভাবিয়ে তোলে। উৎসবের আবহাওয়াতেও তার মন হয়ে ওঠে অশান্ত। অজানা তার সব চেতনাকে গ্রাস করে। আস্তে আস্তে গোপনীয় রহস্য আরো ঘনিয়ে ওঠে। এইসব কিছুর সাথে দেবী কি করে লড়াই করবে? তার উত্তরই জানা যাবে এই সিরিয়ালে।
এই সিরিয়ালের সৌমিতৃষা কি করে দর্শককে চমকে দেবে তা দেখার জন্য অনুগামীদের উৎসাহের সীমা নেই। নায়িকা নিজেও এই সিরিয়াল নিয়ে যথেষ্ট উত্তেজিত। সিরিয়ালের শুটিং চলছে বর্তমানে। ‘কালরাত্রি’ শুভ মুক্তি পাবে ‘হইচই’ ওটিটি প্লাটফর্মে।
সৌমিতৃষা বাদেও আরো অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে আছে ছোট পর্দার আরও বেশকিছু জনপ্রিয় মুখ। আছেন ইন্দ্রাশিস রায়, রুপাঞ্জনা মিত্র, রাজদীপ গুপ্ত, অনুজয় চট্টোপাধ্যায়, সৈরীতি বন্দ্যোপাধ্যায়, প্রমূখ। ইন্দ্রাশিস রায়, রূপাঞ্জনা মিত্র ও সৈরীতি বন্দোপাধ্যায়ের ফাস্ট লুকও সামনে এসেছে।
সৌমিতৃষা বা মিঠাই জনপ্রিয় পেলেও ছোট পর্দায় তার কর্মজীবন কিন্তু অনেক বড়। ২০১৬ সালে মাত্র ১৬ বছর বয়সেই ‘এ আমার গুরুদক্ষিণা’ সিরিয়ালের সাথে অভিনয় জগতে তার পদ রাখা শুরু হয়। তারপর জয় কালী কলকত্তেওয়ালী’, ‘গোপাল ভাঁড়’-এর পার্শ্বচরিত্রে অভিনয়ের পর ‘কনে বউ’ তে প্রথম লিড চরিত্রে অভিনয় করে। তবে কর্মজীবনের মোড় পাল্টে দেয় ‘মিঠাই’। অভিনেত্রীকে আর পিছু ফিরে তাকাতে হয়নি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.