প্রত্যেক বছর পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের দেওয়া হয় স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিস স্কলারশিপ। মাধ্যমিক থেকে শুরু করে কলেজে বিএ পড়াশোনা করার জন্য স্কলারশিপ দেওয়া হয়। তবে উদ্ধৃতির ওপর ভরসা করে ছাত্র-ছাত্রীরা কত টাকা পাবে। এবার যারা বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য আবেদন করেছে তাদের জন্যই আজকের বিবরণী। কোন শ্রেণী থেকে আবেদন করলে কত করে ঢুকবে ব্যাংকের একাউন্টে তার সম্বন্ধে বিস্তারিত জানানো হলো এই বিবরণীতে।
বাংলার ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার রাস্তায় যাতে কোনরকম বাধার সৃষ্টি না হয় তাই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই বৃত্তি দেওয়া হয়। মাধ্যমিক দেওয়ার পরেই বৃত্তি পাওয়ার জন্য এপ্লাই করা যেতে পারে। উচ্চমাধ্যমিক গ্র্যাজুয়েট এমনকি পোস্ট গ্রাজুয়েট এর জন্য ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা পেতে পারে শিক্ষার্থীরা। কোন শ্রেণীর জন্য কত টাকা পাবে তা নিচে দেওয়া হলঃ যদি কেউ মাধ্যমিক দেওয়ার পর এই বৃত্তির জন্য এপ্লাই করেন তাহলে তাকে একাদশ শ্রেণীতে বা ১২ ক্লাসে ভর্তি থাকতে হবে। তাহলে তাকে প্রতিমাসে ১০০০ টাকা দেওয়া হতো কিন্তু এবছর থেকে ১২০০০ টাকা দেওয়া হবে। শিল্পকলা, বাণিজ্য ও বিজ্ঞান সব বিভাগেই টাকা সমান দেওয়া হবে।
যে সমস্ত শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণী পাস করার পর কলেজে নিজের ইচ্ছামত বিষয় নিয়ে বিএ ভর্তি হবে ছাড়াও স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এপ্লাই করতে পারবেন। এই ক্ষেত্রে যদি বিএ বা বি কম বিভাগের ভর্তি হয়ে তাহলে তাকে বছরে১২,০০০ টাকা ও বিএসসি বা বিসিএ বিভাগে ভর্তি হলে১৮,০০০ টাকা দেওয়া হবে।
যারা দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছিল তারা এমবিবিএস, বিডিএস, বিএইচএমএস, বিএএমএস ইত্যাদি বিভাগে ভর্তি হতে পারবে। সে ক্ষেত্রে বিবেকানন্দ স্কলারশিপ এপ্লাই করলে প্রতিমাসে ৫০০০ টাকা, বছরের হিসেবে ৬০,০০০ টাকা পাওয়া যাবে। আর যদি বিএসসি নার্সিং Paramedical Degree বিভাগের জন্য ভর্তি হয়ে থাকে , প্রতিবছর ৬০,০০০ টাকা দেওয়া হবে। যদি পড়ুয়া জিএনএম নার্সিং ডিপ্লোমা বিভাগে ভর্তি হয় তাহলে ১৮০০০ টাকা পাবে।
যদি ১২ ক্লাস পরীক্ষা দেওয়ার পর ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগে যেমন Btech , Mtech ভর্তি হলে ৬০,০০০ টাকা পাওয়া যাবে। যদি পলিটেকনিক ডিপ্লোমাতে ভর্তি হলে ১৮,০০০ টাকা পাওয়া যাবে।
বিএড বা ডিএলএড বিভাগে ভর্তি হয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এপ্লাই করলে বিএড এর জন্য ১৮ হাজার ও ডিএলএড এর জন্য ১২ হাজার টাকা দেওয়া হবে।
কলেজে স্নাতক সমাপ্ত করে পোস্ট গ্রাজুয়েশন বিভাগে ভর্তি হলে SVMCM স্কলারশিপে এপ্লাই করতে পারবে। তার জন্য এমএ ও এম.কম এর শিক্ষার্থীরা ২৪,০০০ টাকা ও এমএসসি বা এমসিএ এর শিক্ষার্থীরা ৩০,০০০ টাকা এই স্কলারশিপে পাবে।
আরও পড়ুন,
*নববধূর সাজে সৌমিতৃষা, তবুও কেন মন খারাপ অভিনেত্রীর?

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.