বিয়ে করবেন বলে বসের কাছে ছুটির আবেদন করেন তরুণ। কিন্তু সেই ছুটি মেলেনি। অবশেষে বাধ্য হয়ে ভিডিও কলেই বিয়ে সারলেন তুরস্কের এক তরুণ। এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সকলের চমক লেগেছে।
ওই তরুণের নাম আদনান মহম্মদ। তিনি ছত্তিসগড়ের বিলাসপুরের বাসিন্দা। তিনি চাকরি সূত্রে তুরস্ক থাকেন। তার সম্প্রতি বিয়ে ঠিক হয় হিমাচল প্রদেশেের মান্ডির এক তরুণীর সঙ্গে। জানা যাচ্ছে, আদনানের দাদুর বহুদিনের ইচ্ছে নাতির বিয়ে দেখে যাবেন। তাই পরিবারের তরফে তড়িঘড়ি বিয়ে ঠিক করে ফেলেন সদস্যরা।
হিমাচল প্রদেশের মান্ডির এর তরুণীর সঙ্গে বিয়ে ঠিক হয়। এদিকে বিয়ে ঠিক হয়েছে জানার পর আদনান দেশে ফেরার জন্য মানসিক প্রস্তুতি নেন। বিয়ে উপলক্ষে ছুটি চাওয়ার আবেদন করে বসকে জানান আদনান। কিন্তু বিয়ের উপলক্ষে ছুটি পাওয়া যাবে না জানিয়ে ওই তরুণের আবেদন খারিজ করে দেন তার বস।
এদিকে বিয়ের তারিখ পিছনো যাবে না। তাই অগত্যা বাধ্য হয়ে ভিডিও কলে বিয়ে সারেন ওই তরুণ। জানা গিয়েছে, বরযাত্রী নিয়ে বিলাসপুর থেকে আদনানের পরিবারের সদস্যরা মান্ডি পৌঁছোন। বর ও কনেপক্ষের উপস্থিতিতেই বিয়ে হয় তাদের।
এমন বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে গিয়েছে। এমন বিয়ে করোনা মহামারীর সময় দেখা গিয়েছিল। করোনা মহামারীর জন্য সমস্ত পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় ভিডিও কলে বিয়ে করেছেন অনেকেই। তেমনই স্মৃতি যেনো ফিরে এলো।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.