বিয়ে করতে গিয়ে মানুষ কত কান্ডই করে। কেউ কেউ এমন কান্ড করে বিয়ে করেন যে সকলকে চমকে দেন। তেমন ঘটনা যা আগে কখনও হয়নি। বিয়ে করতে গিয়ে তেমনই লক্ষ লক্ষ টাকা খরচ করতেও দেখা গিয়েছে। ভারতেই এমন বহু বিয়ে হয়েছে যেখানে টাকা খরচের অঙ্ক কোটিতে পৌঁছে গিয়েছে। কিন্তু পড়শি দেশ পাকিস্তানেও এমন বিয়ে হতে পারে তেমনটা কেউ কেউ ভাবতে পারেননি।
পড়শি দেশের এমনই একটি বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে পাকিস্তানের আকাশে দেখা গেলো সেই ছবি। যেখানে বরপক্ষ প্লেন ভাড়া করে কনেপক্ষের বাড়ির সামনে টাকার বৃষ্টি ছড়ালো। আর এই গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ওই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের হায়দ্রাবাদে।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করা হয়েছে এবং উর্দু ভাষায় ঘটনার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, কনেপক্ষের বাবার অনুরোধ নিয়েই এমনটা করেছে বরপক্ষের লোকজন। যেখানে দেখা গিয়েছে, কনেপক্ষের বাড়ির আকাশে টাকার বৃষ্টি হচ্ছে একটি প্লেন থেকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
دلہن کے ابو کی فرماٸش۔۔۔😛
دولہے کے باپ نے بیٹے کی شادی پر کراٸے کا جہاز لےکر دلہن کے گھر کے اوپر سے کروڑوں روپے نچھاور کر دیٸےاب لگتا ہے دُولھا ساری زندگی باپ کا قرضہ ہی اتارتا رہیگا pic.twitter.com/9PqKUNhv6F
— 𝔸𝕞𝕒𝕝𝕢𝕒 (@amalqa_) December 24, 2024
ভিডিওতে দেখা গিয়েছে কনেপক্ষের বাড়ি লক্ষ করে একটি বিমান উড়ে আসছে। কনের বাড়ির ঠিক উপরে বিমানটি আসতেই, দেখা যায় দফায় দফায় বিমান থেকে ছড়ানো হচ্ছে টাকা। এভাবে বেশ কয়েক দফায় টাকা ছড়ানোর পর বিমানটি উড়ে যায়। জানা যাচ্ছে, ওই বিমানটি বরপক্ষের তরফে ভাড়া করা হয়েছিল।
ভিডিওটি এক্স হ্যান্ডেলে ভাইরাল হতেই অনেকেই নানান মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “কনের কথা ভুলে যান। ওদের প্রতিবেশী এখন পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ।” আবার কারোর কথায়, “এবার বুঝতে পারছি পাকিস্তান কেন ঋণে ডুবে রয়েছে।” আরেকজন লিখেছেন, “ছেলের বাবার কাছে কন্যার বাবার এই ঋণ সারা জীবন ধরে শোধ করতে হবে কনেকে।”

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.