পহেলগাঁওয়ে জঙ্গিহানায় মৃত পাটুলির যুবক বিতান। মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গিরা প্রাণ নিয়েছে অন্তত ২৫ জন পর্যটকের।
কলকাতার বাসিন্দা বিতানের বয়স ৪০ বছর। কর্মসূত্রে থাকতেন ফ্লোরিডায়। বহুজাতিক সংস্থায় কর্মরত যুবকের স্ত্রী সোহিনীও থাকেন সেখানে। গত ৮ এপ্রিল বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারীর তাঁর তিন বছরের পুত্র হৃদানকে নিয়ে কলকাতার বাড়িতে ফিরেছিলেন। এরপর গত ১৬ এপ্রিল তিন জনে বেড়াতে গিয়েছিলেন জম্মু-কাশ্মীর। আগামী বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা ছিল। হঠাৎ মঙ্গলবার বাড়িতে এল দুঃসংবাদ।

জম্মু-কাশ্মীর বেড়াতে গেলে পর্যটকদের জন্য অবশ্য-দর্শনীয় বৈসরন উপত্যকা পহেলগাঁওয়ে। ‘মিনি সুইৎজ়ারল্যান্ড’ হিসাবে পরিচিত, চারিদিকে সবুজে ঢাকা যে জায়গা। মঙ্গলবার সকালে বিতানরা গিয়েছিলেন সেখানে। মঙ্গলবার সেই জায়গা জঙ্গিহানায় রক্তাক্ত। উপত্যকা জুড়ে শুধু নিরীহ মানুষের কান্না আর আর্তনাদের প্রতিধ্বনি।
মঙ্গলবার দুপুরেও সন্তান এবং স্বামীকে নিয়ে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে হইহই করে ঘুরেছেন সোহিনী রায়। ঘুরতে গিয়ে বাড়িতে ফোন করে কথা বলেছেন। বাড়িতে জানিয়েছেন, তাঁরা সেখানে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখছেন। কিন্তু হঠাৎ সব কেমন যেন হয়ে গেলে। তাঁদের চোখের সামনে রক্তাক্ত হয়ে গেল ভূস্বর্গ। সোহিনী চোখের সামনে দেখলেন জঙ্গিরা নিষ্ঠুর ভাবে গুলি করে মেরে ফেলল তাঁর স্বামী বিতানকে!
পাঁচ-ছ’জন জঙ্গি নামধাম জিজ্ঞাসা করে একের পর এক পর্যটককে গুলি করে মেরেছে। তাঁদের মধ্যে একজন কলকাতার বিতান। মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গিরা প্রাণ নিয়েছে অন্তত ২৫ জন পর্যটককের।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.