Shreya Ghoshal: এবার আসামের ঐতিহ্যবাহী পোশাক মেখলা চাদরে দেখা গেলো জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালকে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দুটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায় লাল-সাদার মিশ্রণে তৈরি একটি মেখলা চাদর পরে রয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ শুভ, মেখলা চাদর লুক।’
এই সাজে তাকে অসাধারণ লাগছিল দেখতে। তাইতো বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। আসলে তিনি যতই ওয়েস্টার্ন পোশাক পরুন না কেন, তাকে সবথেকে বেশি সুন্দরী লাগে দেখতে শাড়িতেই।
যা আমরা দেখতে পাই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই। তবে এই মেখলা চাদর সাজের পেছনে অন্য এক কাহিনী রয়েছে। সম্প্রতি ছিল ‘আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫’এর উদ্বোধনী অনুষ্ঠান। গুয়াহাটিতে হওয়া সেই অনুষ্ঠানে তার গানের মাধ্যমে এই সিরিজের উদ্বোধন করেন। তাই তাকে সেখানকার ঐতিহ্যবাহী পোশাকে দেখা গিয়েছে।
অন্যদিকে এই স্টেডিয়ামে তিনি শ্রদ্ধা জানিয়েছেন আসাম তথা ভারতের বিখ্যাত শিল্পী জুবিন গর্গকে। তার জনপ্রিয় গান ‘,মায়াবিনী’ গেয়ে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। যে ভিডিও আমরা দেখেছি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এদিন ম্যাচের শুরুটা বেশ মন খারাপের ছিল আসামবাসী তথা গোটা ভারতবাসীর জন্য।
অন্যদিকে তিনি এই বিশ্বকাপের জন্য তৈরি বিশেষ গানটিও গেয়েছেন যার নাম ‘ব্রিং ইট হোম’। সবমিলিয়ে বলতে গেলে এই মহিলা বিশ্বকাপের শুরুতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। যদি আমরা তার কেরিয়ার দেখি তাহলে সেটা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। বর্তমানে তিনি রাজত্ব করছেন বলিউড, টলিউড-সহ অন্যান্য ভাষাতেও।