Kanchan-Sreemoyee: নবমীর রাতে চৈতি ঘোষালের সাথে উত্তাল নাচ অভিনেতা কাঞ্চন মল্লিকের (Kanchan)! সাথে যোগদান করেছেন তার স্ত্রী তথা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। যে ভিডিও নিজেই তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। পুজোর প্রত্যেকটা দিন ভরপুর উপভোগ করছেন কাঞ্চন এবং শ্রীময়ী। যার ঝলক আমরা দেখেছি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
ষষ্ঠী থেকে শুরু করে নবমী পর্যন্ত প্রত্যেকটা দিন শহরের বিভিন্ন প্যান্ডেলে ঘুরেছেন তারা। স্ত্রী, কন্যা এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে হৈ হৈ করেন পুজোর কয়েকটা দিন কাটিয়ে ফেললেন। আর এবার নবমীতে তাদের দেখা গেলো চৈতি ঘোষালের সাথে। প্রতিমার সামনেই ঢাকের তালে উত্তাল নাচতে দেখা যায় তাদের।
প্রথমে চৈতি ঘোষালের সাথে নাচ শুরু করেন কাঞ্চন। বয়স ভুলে ঠিক যেন শিশুর মতোন আনন্দে মেতে ওঠেন তিনি। এরপরই সেখানে দেখা যায় শ্রীময়ীকে। ঢাকের তালে তিনিও নাচেন। দিন ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নবমী’।
এক কথায় বলতে গেলে পুজোটা ভীষণই আনন্দের সাথে কাটালেন তারা। এর আগে যেসব ভিডিও তিনি পোস্ট করেছেন সেখানে দেখা গিয়েছে মেয়েকে কোলে নিয়ে বিভিন্ন প্যান্ডেলে ঘুরছেন কাঞ্চন। এমনকি একসময় দু’জন দু’জনের থেকে হারিয়েও যান ভীড়ের মধ্যে। যা দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা।
উল্লেখযোগ্য, সমালোচনায় ভরা তাদের জীবনে কখনোই মানুষের বাড়তি কথাকে গায়ে লাগাননি এই জুটি। বয়সের বিস্তর তফাৎ থাকা সত্ত্বেও সুখেই সংসার করছেন তারা। এই নিয়ে কম বিতর্ক হয়নি তবে সেসব বিষয়কে একদমই পাত্তা দেননা শ্রীময়ী। বরং সবসময় তাদের কড়া জবাব দিয়ে থাকেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.