Nusrat: শাঁখা-পলা-সিঁদুরে মায়ের বরণ করলেন নুসরত! সাথে ধরা দিলেন সপরিবারে

Nusrat: হাতে শাঁখা-পলা, সিঁথিতে ও গালে সিঁদুর! ভিন ধর্মী হয়েও দশমীর আনন্দে মেতে উঠলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। তবে তাকে দেখে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। হিন্দু না হলেও ছোটবেলা থেকে দুর্গাপূজো নিয়ে আলাদা আবেগ কাজ করে তার মনে। যে কথা বারবার জানিয়েছেন সকলকে।

পুজো শেষে এবার দশমীতে সিঁদুর খেলায় মেতে উঠলেন তিনি। এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে দেখা যায় কখনো ছেলে ও স্বামী যশ দাশগুপ্তের সাথে হাসিমুখে পোজ দিয়েছেন। আবার কখনো আত্মীয়দের সাথে সিঁদুর খেলায় মেতে উঠেছেন।

তার পরনে রয়েছে লাল-সাদা শাড়ি, হাতে শাঁখা-পলা, সিঁথি ও মুখভর্তি সিঁদুর মেখে দশমীর আনন্দ ভরপুর উপভোগ করেছেন অভিনেত্রী। তবে তাকে এরূপে দেখার পর দুই ভাগে ভাগ হয়ে গিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ যেমন তার প্রশংসায় পঞ্চমুখ। কেউ কেউ আবার সমালোচনা করতেও ছাড়েননি।

যেমন তার হয়ে একজন বলেছেন, ‘তিনি সবার আগে মানুষ।’ অনেকে বলেছেন তাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। তবে কিছু কিছু মানুষ আবার কটাক্ষ করে বলেছেন, ‘ভিনধর্মী হয়েও তিনি কীভাবে প্রতিমা বরণ করছেন?’ সবমিলিয়ে বলতে গেলে এই ছবির মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন নুসরত।

তবে এসব নিয়ে কখনোই মাথা ঘামান না তিনি। বরাবর জানিয়ে এসেছেন বিয়ের পর মহিলারা শাঁখা-সিঁদুর পরেন সেই বিষয়টি তার ভীষণ প্রিয়। সেই মতো বিয়ে করেছেন হিন্দু ধর্মের মানুষকে। তবে এটি তার দ্বিতীয় বিবাহ। এর আগে ব্যবসায়ী নিখিল জৈনের সাথে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। যে বিবাহ দীর্ঘস্থায়ী হয়নি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক