Koel-Ranjit: ​অভিনয় জীবনে নতুন স্বীকৃতি, টিভি নাইন বাংলার মঞ্চে সম্মানিত বাবা ও মেয়ে

Koel-Ranjit: ​টলিউড ইন্ডাস্ট্রির দুই উজ্জ্বল নক্ষত্র রঞ্জিত মল্লিক (Ranjit) এবং তাঁর কন্যা কোয়েল মল্লিক (Koel) সম্প্রতি বিশেষ সম্মানে ভূষিত হলেন। ‘টিভি নাইন’ বাংলার পক্ষ থেকে আয়োজিত একটি অনুষ্ঠানে টলিউডের একঝাঁক তারকাকে সম্মাননা জানানো হয়। সেখানে রঞ্জিত মল্লিককে তাঁর দীর্ঘ অভিনয় জীবনের অবদানের জন্য দেওয়া হয়েছে আজীবন সম্মাননা।

অন্যদিকে, কোয়েল মল্লিক পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
​সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন কোয়েল। ছবিতে দেখা যায়, বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক অন্য দুই প্রথিতযশা অভিনেতার হাত থেকে সম্মান গ্রহণ করছেন। নিজের খুশির কথা জানিয়েছেন অনুরাগীদের।

ক্যাপশনে লেখেন, ”সন্ধ্যাটা সত্যিই বিশেষ ছিল, কারণ বাবা আজীবন সম্মাননা পেয়েছেন। আর আমি ‘জঙ্গলে মিতিন মাসি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হয়েছি। দর্শকদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য আন্তরিক ধন্যবাদ। আগামী ২৫শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সিরিজের পরবর্তী ছবি। দয়া করে এভাবেই ভালোবাসা বজায় রাখুন।”

​দীর্ঘদিন ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের দক্ষতা ও নিষ্ঠার প্রমাণ দিয়ে আসছেন রঞ্জিত মল্লিক। তাঁর ঝুলিতে থাকা অসংখ্য পুরস্কারের তালিকায় যুক্ত হলো এই নতুন পালক। অন্যদিকে, তারকা-সন্তান হিসেবে যাত্রা শুরু করলেও কোয়েল মল্লিক আজ নিজের কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে টলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন।

তাই এই সম্মানলাভের পর তাদের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। ​উল্লেখ্য, বড়দিন উপলক্ষ্যে আগামী ২৫শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে তাঁর নতুন সিনেমা ‘একটি খুনীর সন্ধানে মিতিন’। নতুন পুরস্কারের প্রাপ্তিতে উচ্ছ্বসিত কোয়েল ও তাঁর অনুরাগীরা এখন সিনেমাটির মুক্তির অপেক্ষায় দিন গুনছেন।

আরও পড়ুন
জীতুর সঙ্গে বিচ্ছেদের পর নতুন অধ্যায়: থাইল্যান্ডে রেড হট বিকিনিতে আত্মবিশ্বাসী নবনীতা দাস

#Koel #Ranjit #Tv9

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক