Rituparna: শীতের মিষ্টি রোদ উপভোগ করতে করতে নিজের অন্তরাত্মাকে উষ্ণতা দিচ্ছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna)। সম্প্রতি সেই ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। অনেকেই জানেন যে, এই অভিনেত্রী বর্তমানে সিঙ্গাপুরে সপরিবারে বসবাস করেন। সেখানে স্বামী ও সন্তানদের নিয়ে তাঁর সুখের সংসার।
তবে কর্মসূত্রে প্রায়শই নিজের শিকড়ে অর্থাৎ কলকাতায় ফিরে আসেন তিনি। সম্প্রতি সিঙ্গাপুর থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, যেখানে দেখা যাচ্ছে রাস্তার ধারে বসে শীতের রোদ গায়ে মাখছেন তিনি। পরনে শীতকালীন পোশাক, খোলা চুল আর ঠোঁটে হালকা লিপস্টিক, সাধারণ সাজেও তাঁকে লাগছিল অসাধারণ।
ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শীতের রোদ অনুভব করছি, ও নিজের আত্মাকে উষ্ণ করছি।’ পোস্ট করার সাথে সাথেই ছবিগুলো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে এবং ভক্তরা তাঁকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন। আসলে এই বয়সে এসেও নিজের গ্ল্যামার অটুট রেখেছেন এই অভিনেত্রী।
মূলত কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে নিজেকে বেঁধে রেখেছেন তিনি। খাওয়া-দাওয়া থেকে শুরু করে জীবনশৈলী সবক্ষেত্রেই রয়েছে তাঁর প্রবল শৃঙ্খলা। যার ফলে দীর্ঘ সময় ধরে নিজের যৌবন ও সৌন্দর্য্য ধরে রাখতে পেরেছেন তিনি। এই বিষয়টিই তাঁকে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলে। পাশাপাশি টলিউডেও তিনি নিয়মিত কাজ করে চলেছেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই তাঁকে দেখা গিয়েছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ সিনেমায়। এই ছবিতে বেশ কয়েকজন দম্পতির জীবনকাহিনী ফুটে উঠেছে, যেখানে ঋতুপর্ণার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। সিনেমাটি মুক্তির পর তাঁর পারফরম্যান্সের জন্য সকলেই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
#Rituparna #Singapore

Hello, I am SB. I have been working in blogging for more than five years.