দেবাদিদেব মহাদেবের আরাধনার অন্যতম শ্রেষ্ঠ তিথি মহাশিবরাত্রি। শিবভক্তদের কাছে এই দিনটি শুধুমাত্র উপবাস, জাগরণ বা শিবলিঙ্গে অভিষেকের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে আধ্যাত্মিকতা ও জ্যোতিষশাস্ত্রের বিশেষ তাৎপর্য। ২০২৬ সালে মহাশিবরাত্রি পালিত হবে ১৫ ফেব্রুয়ারি, রবিবার, এবং এই দিনটি জ্যোতিষ দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী, মহাশিবরাত্রির দিন একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ গ্রহের বিশেষ গোচর ঘটতে চলেছে। মঙ্গল প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রে, চন্দ্র অবস্থান করবে মকর রাশিতে এবং বুধ রাতের দিকে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এই ত্রিগ্রহের সম্মিলিত প্রভাব সমস্ত রাশিচক্রে প্রভাব ফেললেও, বিশেষ করে বৃষ, কর্কট ও তুলা—এই তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ইঙ্গিত বহন করছে।
বৃষ রাশি
মহাশিবরাত্রিতে গ্রহের অনুকূল অবস্থান বৃষ রাশির জাতকদের মানসিক স্বস্তি এনে দেবে। দীর্ঘদিন ধরে চলা উদ্বেগ, মানসিক চাপ ধীরে ধীরে কাটতে শুরু করবে। চাকরিপ্রার্থীদের জন্য আসতে পারে সুখবর। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে এবং অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে থাকবে। প্রেম ও দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে, সম্পর্ক আরও দৃঢ় হবে। সামগ্রিকভাবে স্বাস্থ্য থাকবে স্বাভাবিক।
কর্কট রাশি
কর্কট রাশির জন্য এই মহাশিবরাত্রি অত্যন্ত ইতিবাচক ফল নিয়ে আসতে পারে। অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে, আর বিবাহিতদের দাম্পত্য জীবনে আসবে উষ্ণতা ও ঘনিষ্ঠতা। দীর্ঘদিনের অসুস্থতা থাকলে স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে এবং হঠাৎ করে আর্থিক লাভও হতে পারে।
আরও পড়ুন:লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাবে মার্চ পর্যন্ত মালামাল ৩ রাশি, খুলছে ভাগ্যের দরজা
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি সাফল্যের প্রতীক হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা ও স্বীকৃতি পাওয়ার যোগ রয়েছে। দীর্ঘদিনের পরিশ্রম এবার ফল দেবে। পারিবারিক জীবনে শান্তি ও সৌহার্দ্য বজায় থাকবে। সন্তান সংক্রান্ত কোনও বিষয় নিয়ে সমস্যা থাকলে তা সমাধানের পথে এগোতে পারে।
আরও পড়ুন:শনির ঘরে শুক্রের গোচর ২০২৬: কুম্ভসহ ৩ রাশির জীবনে অর্থ ও সুখের জোয়ার
সব মিলিয়ে বলা যায়, ২০২৬ সালের মহাশিবরাত্রি শুধুমাত্র ধর্মীয় নয়, জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিবের কৃপা ও গ্রহের শুভ অবস্থান এই তিন রাশির জীবনে সুখ, শান্তি ও সাফল্যের নতুন দরজা খুলে দিতে পারে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.