Mimi: শান্তিতে থাকলে তাকে দেখতে অনেক ভালো লাগে এমনটাই জানালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। একগুচ্ছ ছবি পোস্ট করে এই মজাদার ক্যাপশনটি লিখেছেন তিনি। এবার হয়তো ভাবতে পারেন হঠাৎ করে কেন এমনটা বললেন অভিনেত্রী? আসুন তাহলে বিষয়টি খোলসা করেই জানা যাক।
বরাবর প্রাণখোলা স্বভাবের মিমি। নিজের ছন্দে আনন্দে বাঁচতে পছন্দ করেন তিনি। কখনোই কোনো বিষয় নিয়ে খুব বেশি মাথা ঘামান না বরং স্রোতের অনুকূলে ভেসে চলেছেন প্রতিনিয়ত। তবে খুব বেশি যখন কাজের চাপ পড়ে তখন কিছুটা হলেও শান্তি বিঘ্নিত হয়।
আর অবসর সময় মানেই নিজের সাথে কিছুটা সময় কাটিয়ে নেওয়া। সুযোগ পেলে তিনি বিভিন্ন ফটোশ্যুটে মেতে ওঠেন। এই যেমন কিছুটা সময় পেয়ে একটি জমকলা ফটোশ্যুট করেছেন। যেখানে তার মনে ছিল ভরপুর শান্তি। ছবিতে সাদা রঙের একটি পোশাক পরে দেখা গিয়েছে তাকে।
একইসাথে খোলা চুল মানানসই মেকআপ তাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছিল। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘মাঝেমধ্যে শান্তিতে থাকলে আমাকে দেখতে ভালো লাগে।’ তবে ছবিগুলো দেখে অনুরাগীরা বলছেন তাকে সবসময়ই ভালো লাগে আলাদা করে কোনো কিছুর প্রয়োজন পড়ে না।
উল্লেখ্য, শরীরচর্চা সম্পর্কে ভীষণই উৎসাহী এই অভিনেত্রী। গোটা টলিউড ইন্ডাস্ট্রিতে হয়তো তিনি একমাত্র এমন নায়িকা রয়েছেন যিনি শরীরচর্চা নিয়ে অনেক বেশি ভাবেন। ফলস্বরূপ নিজের চেহারাকেও মেইন্টেন করে রেখেছেন দীর্ঘদিন। কিছুদিন আগেই ৩৭ বছর পূর্ণ করলেন তিনি। তবে এখনও পর্যন্ত চেহারায় পরেনি কোনো বয়সের ছাপ।

Sudeshna has been writing entertainment reports since 2021.