Madhumita: আর আদর্শ বাঙালী বধূ নয় এবার টমবয় লুকে সকলকে মুগ্ধ করলেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। যে ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গত মাসেই ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সাথে বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেত্রী। এরপর তাকে বেশিরভাগ সময় শাড়িতেই লক্ষ্য করা গিয়েছে।
যার ফলে সকলেই বলছিলেন বিয়ের পর আদর্শ বাঙালী বধূ রূপে নিজেকে তুলে ধরতে বেশি পছন্দ করছেন অভিনেত্রী। তবে এবার সেই সাজ ছেড়ে উঠে এলেন টমবয় লুকে। খুব সম্ভবত তার ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’র ঝিল রূপে হাজির হয়েছিলেন তিনি।
যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে ক্যাজুয়াল পোশাক ও ডেনিম পরে রয়েছেন তিনি, পায়ে স্নিকার্স। ছবিগুলোতে কখনো অবাকভাবে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। আবার কখনো আত্মবিশ্বাসী হয়ে পোজ দিয়েছেন।
পোস্ট করতেই সেখানে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য করতে দেখা গিয়েছে অনুরাগীদের। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা তিনি যেই লুকে হাজির হন না কেন তাকে অপরূপা লাগে দেখতে। এই ছবিতে আত্মবিশ্বাসী লাগছে এমনই মতামত অনুরাগীদের। উল্লেখ্য, এই ধারাবাহিকে তাকে বেশ অন্য ধরনের চরিত্রে দেখা যাচ্ছে।
পরিপাটি কোনো নায়িকা নয় বরং অগোছালো মেয়ে রূপেই ধরা দিয়েছেন তিনি। ইতিমধ্যেই এই চরিত্রটি বেশ পছন্দের হয়ে উঠেছে অনুরাগীদের কাছে। অন্যদিকে বিয়ের পর চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী। বিয়ের পর প্রথম হোলিও উদযাপন করেছেন প্রচুর আনন্দ করে। স্বামী, শ্বশুর, শাশুড়ি সকলের সাথে হই-হই করে রং খেলেছেন অভিনেত্রী।