Nusrat: সাদা ওড়নায় ঢাকছেন মুখ, নুসরতের সলজ্জ দৃষ্টিতে মোহিত অনুরাগীবৃন্দ

Nusrat: তিনি নীরব এক গান যা সবাই বুঝতে পারেন না! এমনটাই জানালেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। পবিত্র রমজানের মাসে সাদা ওড়নায় লাবণ্য ছড়িয়ে দিলেন অভিনেত্রী। তার চোখের চাহনিতে মজেছেন ভক্তরা। সময় যতই বাড়ছে ততই যেন অভিনেত্রীর সৌন্দর্য্য বেড়েই চলেছে।

সাধারণ মানুষের পাশাপাশি টলিউডের একাধিক তারকারা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সবথেকে সুন্দরী নায়িকা হলেন নুসরত। মূলত কঠোর শরীরচর্চা এবং নিয়মের মধ্যে নিজেকে বেঁধে রেখেছেন তিনি। যার ফলে এখনো পর্যন্ত বয়সের ছাপ পড়েনি শরীরে। এমনকি তার সৌন্দর্য্য ও লাবণ্য হার মানাতে পারে কম বয়সী যুবতীদেরও।

সোশ্যাল মিডিয়ায় কীভাবে অনুরাগীদের সাথে যোগাযোগ বজায় রাখতে হয় তা বেশ ভালো মতোই জানেন তিনি। তাইতো নিত্যদিন তাকে পোস্ট করতে দেখা যায় বিভিন্ন ছবি ও ভিডিও। আর এবার রমজান মাসে স্বমহিমায় হাজির হয়েছেন তিনি। পরনে রয়েছে সাদা রঙের একটি চুড়িদার।

যার ওড়নাটি নিয়ে কখনো তিনি খেলা করছেন আবার কখনো সলজ্জে মাথা ঢাকছেন। তার চোখ যেন হাজার কথা বলে যাচ্ছে। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি এক নীরব গান, যা সবাই বুঝতে পারে না।’

আসলেও তাই, তাকে বোঝা অত সহজ নয়। ভিডিওটি দেখে মনকেমন করছে অনুরাগীদের। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা তিনি সৌন্দর্য্যের রানী। তার থেকে চোখ ফেরানো যায় না। এছাড়া অন্যান্য মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। উল্লেখ্য, এক সন্তানের মা হওয়া সত্ত্বেও তার মধ্যে এখনো বয়সের ছাপ পড়েনি। যে বিষয়টি মুগ্ধ করে সকলকে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক