Mimi: অদ্ভুত ভঙ্গিমায় সারমেয় পোষ মানানোর চেষ্টা, ভাইরাল পশুপ্রেমী মিমির ভিডিও

Mimi: কখনো পাশে বসে পর্যবেক্ষণ করছেন আবার কখনো হাত ঘুরিয়ে ঘুরিয়ে জাদু করার মতন ভঙ্গিমা করছেন, অভিনেত্রী মিমি চক্রবর্তীর কাণ্ডকারখানা থেকে হেসে লুটোপুটি নেটিজেনদের। এবার হয়তো ভাবতে পারেন কাদের উপর এই পর্যবেক্ষণ করছেন তিনি? আসলে তারা হল বিভিন্ন রকমের সারমেয়।

এই অভিনেত্রীর সারমেয়দের প্রতি ঠিক কতটা ভালবাসা রয়েছে সকলেই জানেন। তার বাড়িতে পোষ্য সারমেয় ছাড়াও রাস্তাঘাটে বেরোলে তিনি একাধিক সঙ্গী পেয়ে যান। সেরকমই কয়েকজন বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল শ্যুটিং করতে গিয়ে। মূলত পাহাড় ছিল শ্যুটিংয়ের স্থান।

সেখানেই তার প্রচুর বন্ধুদের সাথে দেখা হয়ে গিয়েছিল। সম্প্রতি বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায় কখনো পাহাড়ি মোমোয় কামড় বসিয়েছেন আবার কখনো রাস্তায় বসে পর্যবেক্ষণ করছেন সারমেয়কে। শুধু তাই নয় একটির উপর হাত ঘুরিয়ে ঘুরিয়ে অদ্ভুত ভঙ্গিমা করতেও দেখা যায় তাকে।

মূলত মজার ছলেই এমনটা করেছেন তিনি। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার বন্ধুরা।’ এই অভিনেত্রী বারবার জানিয়েছেন মানুষের থেকে তার পোষ্যদের প্রতি বেশি ভরসা, বেশি বিশ্বাস। কারণ, মানুষেরা বিশ্বাসঘাতকতা করলেও পোষ্যরা কখনো সেই পথে হাঁটে না।

তাইতো তাদের সাথেই বেশিরভাগ সময়টা কাটাতে দেখা যায় তাকে। এই বিষয়টি বেশ পছন্দ করেন অনুরাগীরা। অন্যদিকে এসবের পাশাপাশি কাজ নিয়েও বেজায় ব্যস্ত রয়েছেন তিনি। শ্যুটিং, ফটোশ্যুট, প্রমোশন সবমিলিয়ে দুর্দান্ত কাটাচ্ছেন নিজের জীবন। একা ভীষণ সুখে আছেন অভিনেত্রী। যা বোঝা যায় তার সোশ্যাল মিডিয়া পোস্টগুলি দেখেই।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক