Koushani: আরো একবার কালো পোশাকে উষ্ণতা বাড়ালেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জী (Koushani)। যে ছবিগুলো তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তা অনায়াসেই ঝড় তুলতে পারে অনুরাগীদের বুকে। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোরকম সক্রিয় তিনি। বিশেষ করে তার জীবনে ঘটে যাওয়া সমস্ত মুহূর্তগুলো তুলে ধরেন সকলের সামনে।
পরিবারের সাথে কাটানো সময় হোক অথবা প্রেমিক বনি সেনগুপ্তের সাথে সমস্ত মুহূর্তগুলো তিনি সবার সাথে ভাগ করে নিতে পছন্দ করেন। একইসাথে রয়েছে বিভিন্ন ফটোশ্যুটের ছবি। সেরকমই কিছু ছবি তিনি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে তার কালো পোশাক উষ্ণতা বাড়িয়ে তুলেছে।
ছবিতে দেখা যাচ্ছে কালো রংয়ের একটি বডিকন পোশাক পরে রয়েছেন তিনি, সাথে ভারী কানের দুল, চোখে কালো চশমা। সবমিলিয়ে বেশ আত্মবিশ্বাসী পোজ দিতে দেখা দিয়েছে তাকে। বিভিন্ন রকম ভঙ্গিমায় ছবি তুলেছেন অভিনেত্রী। যেগুলি পোস্ট করামাত্র ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে।
বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা সময় যতই যাচ্ছে অভিনেত্রী রূপ, জৌলুস এবং আত্মবিশ্বাস যেন ক্রমাগত বেড়েই চলেছে। আসলেও তাই সময়ের সাথে সাথে দক্ষ অভিনেত্রীর পরিচয় দিচ্ছেন তিনি। একাধিক সিনেমায় কাজ করে জায়গা করে নিয়েছেন ভক্তদের মনে।
যার মাধ্যমে তার আত্মবিশ্বাস বেড়ে চলেছে ক্রমাগত। অন্যদিকে ব্যক্তিগত জীবনে সুখী এই অভিনেত্রী। এই যেমন কিছুদিন আগেই হইহুল্লোড় করে সকলের সাথে দোল উদযাপন করেছেন। সে সমস্ত ছবিও ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। আপাতত কাজ, ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সুখেই রয়েছেন তিনি।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.