Sonakshi-Jaheer: ধর্মের বেড়াজাল ভেঙে সিঁথিভর্তি সিঁদুর নিয়ে ঈদের আনন্দে মশগুল সোনাক্ষী

Sonakshi-Jaheer: ঠিক যেন কোনো সিনেমার দৃশ্য। স্নিগ্ধতা ও মায়ায় ভরা একটা পরিবেশ। যেখানে মেতে উঠেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi) এবং তার স্বামী জাহির ইকবাল (Jaheer)। ভালোবাসা যে কোনো ধর্মের বেড়াজাল মানে না সে বিষয়টা আমরা অনেকবার শুনেছি। কিন্তু সব ক্ষেত্রে সেটা বাস্তবায়ন হতে দেখা যায় না।

তবে এই সহজ সত্যিটাই বাস্তবে করে দেখিয়েছেন সোনাক্ষী। সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে ভালবাসার মানুষ জাহিরকে বিয়ে করেছেন তিনি। ধর্ম আলাদা হলেও জীবনের পথ তাদের এক করে দিয়েছে। সমস্ত অনুষ্ঠান, রীতিনীতি সমানভাবে মানেন তারা।

জাহির যেমন সোনাক্ষীর সমস্ত পুজো ও অনুষ্ঠানে যোগ দেন, সেরকমই এবার জাহিরের ঈদে মেতে উঠেছিলেন সোনাক্ষী। তবে সেখানে হাজির ছিলেন স্বমহিমায়। যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে তাকে চিরাচরিত গৃহবধূ রূপে দেখা গিয়েছে। পরনে শাড়ি সিঁথিভর্তি সিঁদুর।

ঠিক যেন কোনো অলস দুপুরের দৃশ্য। কখনো বিছানায় বসে রয়েছেন অলসভাবে আবার কখনো আত্মবিশ্বাসের সাথে তাকিয়েছেন ক্যামেরার দিকে। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মোবারক। ঈদে রোমান্স যোগ করছি।’ আসলেও তাই সাধারণ ছবিগুলিকে তারা অসাধারণ করে তুলেছেন।

তাইতো সেগুলি দেখার পর প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। এমনকি বলিউডের বিভিন্ন তারকারা মুগ্ধ হয়ে গিয়েছেন। ছবিগুলি দেখে এক তারকা লিখেছেন ঠিক যেন সঞ্জয় লীলা বনশালির কোনো সিনেমার দৃশ্য দেখছেন তিনি। অনেকে তাদের এই সহনশীলতা বিষয়টি নিয়েও প্রশংসা করেছেন। তাদের মধ্যে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই বরং সমানতালে সেগুলি উদযাপন করেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক