Uorfi: এবার রঙের ঢাকনা দিয়ে পোশাক তৈরি করে চর্চায় উঠে এলেন সোশ্যাল মিডিয়া খ্যাত উরফি জাভেদ (Uorfi)। তার এই অদ্ভুত শিল্পকলা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। সাধারণত পোশাকের কারণেই জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। অদ্ভুত সব পোশাক পরে তাকে সামনে আসতে দেখা যায়।
ইতিমধ্যে সবকিছু দিয়ে পোশাক তৈরি করে ফেলেছেন তিনি। যে তালিকায় রয়েছে কাগজ, ফুল, ব্লেড এমনকি জীবন্ত প্রাণীও। তবে এবার তাকে দেখা গেল রঙের ঢাকনা দিয়ে পোশাক তৈরি করতে। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায় শুরুতে তিনি পোশাক তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছেন।
তবে সেটি কিন্তু খুব সহজ একটা কাজ ছিল না। প্রথমে ঢাকনাগুলিকে গলিয়ে তা দিয়ে একটি আকার বানিয়ে সেগুলি সেলাই করে তৈরি করা হয় এই বিশেষ পোশাক। মূলত একটি শর্ট ড্রেস বানিয়েছিলেন তিনি। নীল ও সবুজে তৈরি সেটিতে বেশ লাগছিল তাকে দেখতে।
সেটি পরে পোজ দেওয়ার পাশাপাশি পাপারাজ্জিদের সামনেও গিয়েছিলেন তিনি। এমনকি তাকে প্রশংসা করেছেন বেশ কিছু মানুষও। ভিডিওটি পোস্ট করতেই সেখানে তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন অন্যরাও। যদিও শুরুতে তিনি এই নিয়ে নানান কটাক্ষ শুনতেন তবে এখন সেটাকে ভালো চোখেই দেখেন নেটবাসী।
তার এই কাণ্ডকারখানার মাধ্যমেই জনপ্রিয়তা লাভ করেছেন সোশ্যাল মিডিয়ায়। আসলে তিনি তার পোশাকগুলি নিজেই পরিকল্পনা করেন এবং নিজেই বাস্তবে রূপান্তরিত করেন। ফলে সেটি তার শিল্পীসত্তার পরিচয় দেয়। অন্যদিকে বেশ কিছু মিউজিক অ্যালবাম এবং রিয়্যালিটি শো’তেও কাজ করেছেন তিনি।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.