Koushani: ভুল করলে তাকে ক্ষমা করতে বললেন অভিনেত্রী কৌশানী মুখার্জী (Koushani)। এবার হয়তো ভাবতে পারেন হঠাৎ করে এমনটা কেন বললেন তিনি? আসুন তাহলে সেটাই খোলসা করে জানা যাক। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রকম সক্রিয় তিনি। বিভিন্ন পোশাক পরিহিত অবস্থায় তাকে দেখা যায় মাঝেমধ্যেই।
বিশেষ করে ওয়েস্টার্ন পোশাক বেশি পছন্দ করেন তিনি। তবে এবার সেজে উঠেছিলেন ভারতীয় পোশাকে। ঈদ উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। যেখানে তিনি ছাড়া ছিলেন টলিউডের অন্যান্য তারকারা। তবে সেখানে যাওয়ার আগে একটি ফটোশ্যুটে মেতে উঠেছিলেন।
সে সমস্ত ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ভুল করলে ক্ষমা করতে।’ ছবিতে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে একটি বেগুনি রঙের আনারকলি পোশাক। একইসাথে মানানসই ভারী গয়না এবং কপালে টিকলি। সবমিলিয়ে বলতে গেলে এদিন তাকে মুসলিম সাজেই দেখা গিয়েছে।
আসলে যেহেতু তিনি ঈদের অনুষ্ঠানে গিয়েছিলেন তাই সেখানকার সাথে সামঞ্জস্য বজায় রেখে পোশাকটি পরিধান করেন। যা দেখার পর তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন সকলে। তিনি কখনো ওড়না দিয়ে মাথা ঢেকেছেন আবার কখনো মুখ ঢেকেছেন। সবমিলিয়ে ভীষণ লাবণ্যময়ী হয়ে উঠেছিলেন অভিনেত্রী।
বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা ভীষণ মিষ্টি লাগছে তাকে দেখতে। আসলেও তাই এই পোশাকে অসাধারণ সুন্দরী হয়ে উঠেছিলেন। যতই তিনি ওয়েস্টার্ন পোশাক পছন্দ করুন না কেন তাকে সবথেকে বেশি ভালো লাগে ভারতীয় পোশাকেই। আর এই ছবি ছাড়াও মাঝেমধ্যে শাড়িতে ধরা দেন তিনি। সবমিলিয়ে বলতে গেলে ছবিগুলোর মাধ্যমে তিনি চর্চায় উঠে এসেছেন।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.