Rituparna: অভিনেতা শত্রুঘ্ন সিনহার কাছ থেকে বিশেষ সম্মান পেলেন ঋতুপর্ণা, ভাগ করে নিলেন ছবি

Rituparna: বলিউডের বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহার কাছ থেকে বিশেষ সম্মান লাভ করলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna)। সোশ্যাল মিডিয়ায় সেসব ছবি তিনি ভাগ করে নিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে অভিনেতার হাত থেকে এই বিশেষ সম্মান লাভ করেছেন তিনি।

এছাড়া হাসিমুখে তার সাথে ছবি তুলতেও দেখা যায় অভিনেত্রীকে। একটি সংস্থার তরফ থেকে এই অনুষ্ঠান সভার আয়োজন করা হয়েছিল। যেখানে বিভিন্ন মানুষদের সম্মানিত করা হয়। সে তালিকাতেই রয়েছেন ঋতুপর্ণা। এদিন ছবি পোস্ট করে তিনি লেখেন, ”সৌন্দর্য্য, ঐতিহ্য এবং আন্তরিক সম্মানে বোনা একটি সন্ধ্যা। চির-আকর্ষণীয় শত্রুঘ্ন সিনহা জি-র দ্বারা সম্মানিত হয়ে আমি গভীরভাবে বিনম্র। লেডিস স্টাডি গ্রুপ কলকাতা-র ৬০ বছর পূর্তি উদযাপন। ‘লিগ্যাসি অ্যান্ড লেজেন্ডস’ অনুষ্ঠানে সম্মানিত।”

‘জুহি বাবর সোনি, শ্রীমতি প্রীতি গোয়েঙ্কা এবং শ্রীমতি এনু জোহাল বালার মতো অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বদের মাঝে স্বীকৃতি পাওয়াটা মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলেছে। আমার যাত্রাপথে ভালোবাসা, আন্তরিকতা এবং অবিচল বিশ্বাসের জন্য কৃতজ্ঞতা। তাজ বেঙ্গল, কলকাতা, ৬ই এপ্রিল, ২০২৬।’

তবে এই প্রথম নয় এর আগেও একাধিক পুরস্কারে ভূষিতা হয়েছেন তিনি। এই যেমন কিছুদিন আগেই মহিলা ক্ষমতায়নের জন্য যুক্তরাষ্ট্রের তরফ থেকে বিশেষ সম্মান লাভ করেছিলেন। সেই খবরও তিনি ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। আসলে বরাবর নারী ক্ষমতায়ন এবং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সক্রিয় থাকেন তিনি।।

অন্যদিকে বর্তমানে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন প্রয়াত অভিনেতার রাহুল বন্দ্যোপাধ্যায়ের বিচারের কর্মকান্ডে। কী কারণে এই অভিনেতা এত অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন সেই বিষয়ে ইতিমধ্যে তোলপাড় হয়েছে ইন্ডাস্ট্রি। বিভিন্ন আলোচনা সভায় তাকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক