Subhasree: একটাই হৃদয়, একটাই জীবন যা অর্পণ করেছেন স্বামী রাজ চক্রবর্তীকে (Raj)। এমন বার্তা দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। আর সেখানে অপরূপ সাজ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন অনুরাগীরা। হয়তো অনেকেই জানেন দীর্ঘ সময় দাম্পত্য জীবন পার করলেও তাদের মধ্যে এখনো প্রেম সজীব।
একে অপরকে রীতিমতো চোখে হারান তারা। এছাড়াও একে অপরের জন্য সবসময় দাঁড়িয়ে থাকেন ঢাল হয়ে। ফলস্বরূপ দু’জন দু’জনের প্রতি অনেকটাই নির্ভরশীল। সেই নির্ভরশীলতারই আরো এক ঝলক দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী একটি ফটোশ্যুটের একাধিক ছবি ভাগ করে নিয়েছেন।
যেখানে তার পরনে রয়েছে ময়ূরকণ্ঠী নীল রংয়ের একটি ব্লাউজ এবং বেগুনি রংয়ের শাড়ি। অসাধারণ কারুকার্য করা এই শাড়িটি পরে তিনি অসাধারণ সুন্দরী হয়ে উঠেছিলেন। তার চোখের চাহনি মন কেমন করতে বাধ্য ভক্তদের। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেনজনপ্রিয় এক গানের লাইন।
যারা আক্ষরিক অর্থ, ‘একটাই হৃদয়, একটাই জীবন যা তোমায় দান করেছি।’ আর সেখানে উল্লেখ করেছেন রাজের নাম। অর্থাৎ স্বামীকেই তার জীবনের সমস্ত কিছু দান করেছেন এই অভিনেত্রী। ছবিগুলো দেখার পর তাকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন ভক্তরা।
প্রত্যেকেই বলছেন তার ওপর থেকে চোখ সরানো যায় না। এতোটাই অপরূপা লাগছে তাকে দেখতে। এছাড়া অন্যান্য মন্তব্য করেছেন ভক্তরা। মাঝেমধ্যেই এরকম ফটোশ্যুট করতে দেখা যায় অভিনেত্রীকে। মূলত বিভিন্ন শাড়ি ও ওয়েস্টার্ন পোশাক, সবেতেই লাবণ্যময়ী হয়ে ওঠেন তিনি। আর সেই লাবণ্যে মুগ্ধ হয়ে যান অনুরাগীরা।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.