Iman: অভিষেক রায়ের ‘গৌড়’ কালেকশনের মিউজিক অ্যালবাম লঞ্চে হাজির ইমন, কী বললেন শিল্পী? জানুন

Iman: জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের ‘গৌড়’ কালেকশনের মিউজিক অ্যালবাম লঞ্চে হাজির একঝাঁক তারকারা। যেখানে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman)। তারই ছবি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। সাথে তুলে ধরেছেন কিছু অভিজ্ঞতা।

দীর্ঘ সময় ধরে এই ফ্যাশন ডিজাইনারের ‘গৌড়’ কালেকশন নিয়ে নানান চর্চা চলছে অনুরাগী মহলে। বিশিষ্ট তারকারা এই কালেকশনের হয়ে বিজ্ঞাপন দিয়েছেন ইতিমধ্যেই। যে তালিকায় প্রথমেই নাম আসে যীশু সেনগুপ্তের। অবশেষে এই কালেকশনের মিউজিক অ্যালবাম আসার পালা।

তার পোস্টার উন্মোচনের জন্য হাজির হয়েছিলেন বিভিন্ন তারকারা। যে তালিকায় রয়েছেন অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, অনিন্দ্য চ্যাটার্জী দেবলীনা কুমার, ইশা সাহা থেকে শুরু করে প্রমুখ। যার দ্বারা এটাই স্পষ্ট যে এদিন অনুষ্ঠানটি বিশিষ্ট তারকাদের উপস্থিতিতে অনেক বেশি আনন্দময় হয়ে উঠেছিল।

ছবিগুলো পোস্ট করে ইমন ক্যাপশনে লেখেন, ‘কী সুন্দর একটি দিন ছিল। ধন্যবাদ অভিষেক রায়। আমাকে হাসানো, খাওয়ানো, পোজ দেওয়া ইত্যাদি আরও অনেক কিছুর জন্য। আমি আমার বন্ধুদের অনেক ভালোবাসি।’ অন্যদিকে ছবিগুলি পোস্ট করা মাত্রই তাদের বিভিন্ন মন্তব্য ভরিয়ে তুলেছেন অনুরাগীরা।

উল্লেখ্য, যদি আমরা এই ‘গৌড়’ কালেকশন নিয়ে কথা বলি সেটি মূলত বাংলার প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরেছে। সাদা রঙের এই পোশাকগুলো ইতিমধ্যেই বেশ পছন্দ করতে শুরু করেছেন সকলে। বাংলার গৌরব, বাংলার সংস্কৃতিকে এইভাবে জগতের সামনে গৌরবের সাথে তুলে ধরায় ডিজাইনার অভিষেক রায়ের প্রশংসা করেছেন সকলে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক