Kajol: লাল অফশোল্ডার পোশাকে জৌলুস ছড়ালের জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল (Kajol)। একইসাথে সেখানে ভাগ করে নিলেন মজাদার একটি ক্যাপশন। বয়স বাড়লেও অভিনেত্রী এখনো প্রাণোচ্ছল। নিজের ছন্দে নিজের মতো করে জীবনযাপন করতে পছন্দ করেন তিনি।
প্রথম থেকেই ভীষণে চঞ্চল এই অভিনেত্রী। তার কাছের মানুষদের থেকে জানা যায় প্রচুর কথা বলেন তিনি। এছাড়া সহ অভিনেতা-অভিনেত্রীদের সাথে খুনসুটিতে মেতে ওঠেন। তার এই বিশেষ গুণটিই তাকে অনেক বেশি জনপ্রিয় করে তোলে ভক্তমহলে। অন্যদিকে কাজের পাশাপাশি বিভিন্ন ফটোশ্যুটে দেখা যায় তাকে।
সেরকমই একটি ফটোশ্যুটের কিছু অংশ তিনি ভাগ করে নিয়েছেন সকলের সাথে। যেখানে দেখা যায় তার পরনে রয়েছে লাল রঙের একটি অফ শোল্ডার পোশাক। সাথে এক পাশে রেখেছেন একটি জ্যাকেট। চোখেমুখে ঔজ্জ্বল্য। ক্যাপশনে লিখেছেন, ‘দক্ষতা মানে হলো কাজটি দ্রুত শেষ করা, যাতে আপনার হাতে অলসভাবে বসে থাকার জন্য আরও বেশি সময় থাকে।’
যা দেখার পর অনেকেই বলছেন অলস মানুষের আদর্শ উদাহরণ হলেন এই অভিনেত্রী। একইসাথে লেখাটি দেখে সহমতপোষণ করেছেন অনেকে। সত্যিই তো আমাদের তখনই দক্ষ মানুষ বলা হবে যখন আমরা একটি কাজ দ্রুত শেষ করবো। যার ফলে আমাদের অন্য কাজ ও অবসরযাপনের সময় বেড়ে যাবে অনেকটা।
পোস্ট করতেই তাকে বিভিন্ন প্রশংসামূলক মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন সময় যতই বাড়ছে ততই যেন তার লাবণ্য বেড়ে চলেছে। উল্লেখ্য, বিভিন্ন সিনেমা, ওয়েব সিরিজের পাশাপাশি রিয়্যালিটি শো’তে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

Sudeshna has been writing entertainment reports since 2021.