Sreemoyee: কাজের সকল ব্যস্ততা কাটাতে পাহাড়ে পাড়ি দিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক (Sreemoyee Chattaraj Mullick)। হয়তো অনেকেই জানেন মাঝেমধ্যে পাহাড়ে বেড়াতে যান তারা। স্বামী, সন্তান ও মাকে নিয়ে সচরাচর এদিক-ওদিক বেরিয়ে পড়েন এই অভিনেত্রী। সেরকমই এবার পাহাড়ে বেড়াতে গিয়েছেন তিনি।
সেখান থেকে ভাগ করে নিয়েছেন একাধিক ছবি। সাথে ক্যাপশনে লিখে দিয়েছেন নতুন শুরু করতে কিছুটা বিরতি নিয়েছেন তারা। ছবিতে দেখা যাচ্ছে পাহাড়ের অপরূপ সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে গিয়েছেন তিনি। কখনো আপন মনে হারিয়ে গিয়েছেন আবার কখনো স্নিগ্ধতার সাথে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে।
পরনে সাধারণ একটি পোশাক। সবমিলিয়ে বলতে গেলে পাহাড়ের এই ছোট্ট ভ্রমণ ভরপুর উপভোগ করেছেন অভিনেত্রী। যা দেখামাত্রই তাকে বিভিন্ন মন্তব্যতে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। অনেকেই বলেছেন এই ভ্রমণ যাত্রা তাদের জন্য সুখকর হোক। আবার কেউ কেউ সাবধানে থাকার নির্দেশও দিয়েছেন।
সবমিলিয়ে বলতে গেলে ছবিগুলির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন তিনি। উল্লেখ্য, কাজের যতই ব্যস্ততা থাকুক না কেন বেড়াতে যেতে কখনোই ভোলেন না কাঞ্চন এবং শ্রীময়ী। দেশ-বিদেশ মিলে জমজমাট থাকে তাদের জীবন। কখনোই একঘেয়েমি আসতে দেন না সংসারে।
পাহাড় থেকে শুরু করে সমুদ্র অথবা কোন ধর্মীয় স্থান সব জায়গায় তাদের অবাধ বিচরণ। এমনকি মেয়ে কৃষভিকে খুব অল্প বয়স থেকেই তারা বেড়াতে নিয়ে যান। কখনোই তাকে বাড়িতে রেখে নিজেরা ঘুরতে যান না বরং সপরিবারে বেড়াতে যেতেই পছন্দ করেন তারা।

Sudeshna has been writing entertainment reports since 2021.