Subhasree: ডায়েট ভুলে হাতে তুলে নিয়েছেন ডেজার্ট, পানীয়; ‘লেডি সুপারস্টার’এর এক বিশেষ দিন

Subhasree: ডায়েট ভুলে কখনো পছন্দের ডেজার্ট তুলে নিচ্ছেন পরম আয়েশের সাথে আবার কখনো চুমুক দিয়েছেন পানীয়তে। এভাবেই একটা দিন নিজের ছন্দে বাঁচলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। সে সমস্ত ছবি তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

আমরা প্রত্যেকেই জানি তারকাদের কঠোর নিয়মের মধ্যে জীবনযাপন করতে হয়। ইচ্ছে করলেই তারা তাদের পছন্দ মতন খাবার বা পানীয় উপভোগ করতে পারেন না। যদিও এরই মাঝে কয়েকটা দিন বেছে নেন নিজের মতন করে জীবন কাটানোর। সেরকমই একটি দিন ছিল শুভশ্রীর ক্ষেত্রেও।

এদিন কাছের মানুষদের সাথে এক বন্ধুর রেস্তোরাঁয় গিয়েছিলেন তিনি। সেখানে সমস্ত খাবার উপভোগ করেছেন। একইসাথে সেই রেস্তোরাঁর প্রমোশনও করে দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ছবিতে দেখা যাচ্ছে কখনো তিনি পরম যত্নে মুখে তুলে নিচ্ছেন পছন্দের ডেজার্ট।

আবার কখনও বিদেশে খাবার সাজানো রয়েছে টেবিলে। শুধু তাই নয় পছন্দের পানীয়তে চুমুকে দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘মনোরম পরিবেশ, চমৎকার খাবার, চমৎকার পানীয়, চমৎকার সঙ্গী। অভিনন্দন বন্ধু অভিমন্যু মাহেশ্বরী। অবশ্যই দেখার মতো একটি জায়গা Yokocho’

এক কথায় বলতে গেলে তিনি এই রেস্তোরাঁয় গিয়ে প্রমোশন করে দিলেন বন্ধুর এই বিশেষ জায়গাটির। পোস্ট করতেই তাতে বিভিন্ন মন্তব্য করেছেন অনুরাগীরা। অনেকেই বলছেন মাঝেমধ্যে নিজের পছন্দের খাবার উপভোগ করা উচিত। কারণ, বছরের অন্যান্য দিনগুলো কঠোর নিয়মের মধ্যেই বাঁধা থাকে জীবন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক