Mimi: সমুদ্রের প্রেমে পড়েছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। তাইতো বেশ কিছুদিন কাটিয়ে ফেললেও এখনো তিনি শহরে ফিরছেন না বরং সমুদ্রে সৈকতে কাটানো দিনগুলির একের পর এক ছবি পোস্ট করে চলেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা তাকে অনুসরণ করেন তারা প্রত্যেকে জানেন তিনি এখন সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছেন।
সেখান থেকে একের পর এক ছবি পোস্ট করে চলেছেন সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে সেগুলি বেশ পছন্দ করেছেন অনুরাগীরা। আরও কয়েকটি ছবি ও ভিডিও তুলে ধরেছেন সেখানে। যেখানে দেখা যায় কখনো তিনি সমুদ্রসৈকতের বালিতে বসে রয়েছেন আবার কখনো পছন্দের খাবারে কামড় বসিয়েছেন।
শুধু তাই নয় সমুদ্রের জলে স্নান করার একাধিক ছবিও তুলে ধরেছেন সেখানে। যার দ্বারা এটাই স্পষ্ট যে সমুদ্রের প্রেমে পড়েছেন এই অভিনেত্রী। তাইতো সেখান থেকে ফিরতে মন চাইছে না। তার ছবিগুলো পোস্ট করতেই সেখানে বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা।
যদিও তিনি কোথায় গিয়েছেন সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। তবে খুব সম্ভবত তিনি আন্দামানে বেড়াতে গিয়েছেন এমনটাই বোঝা যাচ্ছে তার ছবি দেখে। তবে তিনি যেখানেই যান না কেন তিনি বুঝিয়ে দিয়েছেন সমুদ্র থেকে তার ফিরতে ইচ্ছে করছে না।
এর আগেও এই অভিনেত্রীর ক্ষেত্রে তেমনটা দেখা গিয়েছে। আসলে পাহাড়ের থেকে তিনি সমুদ্র বেশি পছন্দ করেন। তাইতো সময় পেলেই ছুটে যান সমুদ্রের কোলে। সেখানে কয়েকটা দিন অবসর সময় কাটিয়ে ফের ফিরে আসেন কর্মক্ষেত্রে।

Sudeshna has been writing entertainment reports since 2021.