Monami: খেলোয়াড়দের উচ্ছ্বাস বাড়াতে ইস্টবেঙ্গলের মাঠে হাজির মনামী, ভাগ করে নিলেন ছবি

Monami: খেলোয়াড়দের উচ্ছ্বাস বাড়াতে ইস্টবেঙ্গলের মাঠে হাজির অভিনেত্রী মনামী ঘোষ (Monami), দর্শনা বণিক, এবং অভিনেতা সৌরভ দাস। সম্প্রতি অভিনেত্রী মনামী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সমস্ত ছবি ভাগ করে নিয়েছেন। যেখানে বেশ অন্যরকম সাজে দেখা গিয়েছে তাদের।

আমরা প্রত্যেকেই জানি ক্রিকেট হোক বা ফুটবল তারকারা হামেশাই বিভিন্ন মাঠে গিয়ে খেলোয়ারদের উচ্ছ্বাস এবং মনোবল বাড়িয়ে তোলেন। ইতিমধ্যে এমন নানান দৃশ্য উঠে এসেছে আমাদের সামনে। সেরকমই ইস্টবেঙ্গলের মাঠে হাজির হয়েছিলেন এই তিন তারকা। তাদের ঘিরে সকলের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

এদিন মনামীকে দেখা দিয়েছে সাদা ক্রপ টপ এবং ফুল প্যান্ট পরিহিত অবস্থায়, চোখে কালো সানগ্লাস। কখনো তিনি আত্মবিশ্বাসীভাবে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে আবার কখনো ফুটবল নিয়ে খেলার মেতে উঠেছেন। শুধু তাই নয় মাঠের মাঝখানে দাঁড়িয়েও তাকে দেখা গিয়েছে।

ছবি করে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সকলের উচ্ছ্বাস বাড়াতে হাজির হয়েছি।’ আসলেও তাই তাদেরকে দেখে সকলে ভীষণ খুশি হয়েছেন। এছাড়া ছবিগুলো পোস্ট করতেই তাকে নানান মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। বেশিরভাগ মানুষ বলছেন তাকে দেখে বোঝার উপায় নেই তার বয়স কত।

এখনো পর্যন্ত তিনি নিজের চেহারা যেমন ধরে রেখেছেন তা কল্পনাতীত। কারণ তাকে দেখলে বোঝা যায় না যে ৪০ পেরিয়ে গিয়েছেন। এখনো তার জৌলুস এবং ফিটনেস হার মানাতে পারে কম বয়সী অভিনেত্রীদের। এই বিষয়টি সকলকে অনেক বেশি অনুপ্রেরণা দান করে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক