Mimi: শাড়ির মহিমার কোনো তুলনা হয় না! জানালেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। আমরা সকলেই জানি কথায় আছে শাড়িতেই নারী। অর্থাৎ তারা যে কোনো ধরনের পোশাকে পরুন না কেন তাদের সবথেকে বেশি সুন্দরী লাগে শাড়িতেই।
সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা প্রত্যেকেই শাড়ি পরতে ভীষণে পছন্দ করেন। অন্যান্য সময় যতই তারা ওয়েস্টার্ন পোশাকে মজুন না কেন বিভিন্ন অনুষ্ঠান বা বিশেষ কাজে তারা শাড়িকেই বেছে নেন। সেরকমটাই হয়েছে এই অভিনেত্রীর ক্ষেত্রে। এদিন তাকে দেখা গিয়েছে গোলাপি রঙের একটি শিফন শাড়িতে।
এই অভিনেত্রীকে প্রধানত ওয়েস্টার্ন পোশাকে দেখতেই অভ্যস্ত সকলে। সিনেমার কাজ-সহ অন্যান্য কারণে তাকে বেশিরভাগ সময় ওয়েস্টার্ন পোশাকে দেখা যায়। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন শাড়ির সাথে কোনো পোশাকের তুলনা হয় না। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘শাড়ির মহিমার কোনো তুলনা হয় না।’
আর তাতে সহমত পোষণ করেছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন এই অভিনেত্রী একদম ঠিক বলেছেন। কারণ, বিভিন্ন ধরনের পোশাক আসবে যাবে কিন্তু শাড়ি চিরসবুজ। সারাজীবন সে তার মহিমা বজায় রাখবে। অন্যদিকে তাকে এই সাজে যে বেশ সুন্দর লাগছে সেই বিষয়টি উল্লেখ করেছেন সকলে। সবমিলিয়ে ছবিগুলোর মাধ্যমে চর্চায় উঠে এসেছেন তিনি।
অন্যদিকে আরও অন্য কারণে তাকে চর্চায় দেখা গিয়েছে। সম্প্রতি আয়োজিত হয়েছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। ভোটকেন্দ্রের বাইরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি জানিয়েছিলেন দিদি, প্রকৃত যোদ্ধা তাই তার জয় অনিবার্য।

Sudeshna has been writing entertainment reports since 2021.