Raj Chakraborty: লজ্জাজনক হারের পর ফেসবুক থেকে নিজের পেজ মুছে ফেলেছেন জনপ্রিয় টলিউড পরিচালক রাজ চক্রবর্তী (Raj)। সম্প্রতি এই দৃশ্যই ধরা পড়লো। হয়তো অনেকেই জানেন পনেরো বছরের সাম্রাজ্য বিধ্বস্ত হয়েছে। রাজ্যের মানুষ দেখিয়ে দিয়েছেন লোকতন্ত্র এখনো কতটা শক্তিশালী।
ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন রাজ চক্রবর্তী। একাধিক প্রচার, সভা সম্পন্ন করেছেন তিনি। এমনকি তাকে সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছিলেন তার স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তবে কোনো কিছুই সুফল দিতে পারলো না। বিজেপির প্রার্থী কৌস্তভ বাগচীর কাছে হেরে গিয়েছেন তিনি।
হয়তো সেই লজ্জা ও অপমানেই নিজের ফেসবুক পেজটি বন্ধ করে দিয়েছেন এই পরিচালক। এই বিষয়টি নিয়ে তুমুল শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন তিনি হয়তো ভয় পেয়েছেন তাই তিনি সোশ্যাল মিডিয়া থেকে নিজের প্রোফাইল ধীরে ধীরে মুছে ফেলছেন। এছাড়া অন্যান্য মন্তব্য করেছেন সকলে।
যেমন কেউ কেউ বলেছেন তিনি পরিচালক হিসেবেই ভালো ছিলেন এভাবে রাজনীতিতে আসা মোটেই ঠিক হয়নি। এবার হয়তো তিনি আর কাজ পাবেন না। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় আরো একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে। যেখানে দেখা যায় নিজের বিধানসভা কেন্দ্রেই হেনস্থার সম্মুখীন হয়েছেন তিনি।
যখন তিনি কর্মী ও সমর্থকদের নিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন দর্শকদের মধ্যে থেকে কেউ তার ওপর কাঁদা ছুড়ে মারেন। এমনকি ‘চোর চোর’ বলেও স্লোগান তোলেন। সবমিলিয়ে বলতে গেলে রাজনৈতিক জীবনের অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছেন তিনি।

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.