চন্দ্রনাথ রথ খুনে উত্তাল রাজ্য, দাঙ্গার আশঙ্কার অভিযোগ পাপিয়ার

মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনার পর বিরোধী শিবিরের তরফে একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। এই আবহেই মুখ খুলেছেন পাপিয়া অধিকারী। তিনি দাবি করেছেন, পরিস্থিতিকে অশান্ত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে উত্তেজনা তৈরির চেষ্টা চলছে।

এক সাক্ষাৎকারে পাপিয়া বলেন, তাঁদের দলের কর্মী-সমর্থকদের মধ্যে প্রবল ক্ষোভ থাকলেও তিনি সবাইকে সংযত থাকার নির্দেশ দিয়েছেন। তাঁর বক্তব্য, কোনওরকম উসকানিতে পা না দিয়ে আইন মেনেই পরিস্থিতির মোকাবিলা করতে বলা হয়েছে। তিনি আরও জানান, বিরোধী পক্ষের তরফে লাগাতার উত্তেজনা তৈরির চেষ্টা করা হলেও তাঁদের কর্মীরা এখনও শান্ত রয়েছেন।

পাপিয়ার অভিযোগ, নতুন সরকার গঠনের আগেই রাজনৈতিক অস্থিরতা তৈরি করার চেষ্টা চলছে। তাঁর দাবি, পরিকল্পিতভাবে দাঙ্গার পরিবেশ সৃষ্টি করে পরে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হতে পারে। যদিও তিনি স্পষ্ট করেন, তাঁদের পক্ষ থেকে কোনওরকম হিংসাত্মক প্রতিক্রিয়া দেখানো হবে না। একই সঙ্গে তিনি বলেন, রাজনৈতিকভাবে পরাজিত হওয়ার হতাশা থেকেই বিরোধীরা হিংসার পথ বেছে নিচ্ছে।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ নিয়ে প্রশ্ন তুলেও কড়া মন্তব্য করেন পাপিয়া। তাঁর কথায়, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত ৬ মে রাতে মধ্যমগ্রামে নিজের বাড়িতে ফেরার পথে হামলার মুখে পড়েন চন্দ্রনাথ রথ। অভিযোগ, রাত সাড়ে ১০টা নাগাদ তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর জখম হন চন্দ্রনাথ এবং তাঁর গাড়ির চালক বুদ্ধদেব বেরা। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, তাঁর বুকে একাধিক গুলি লাগে, যার ফলে গুরুতর আঘাত হয় হৃদপিণ্ডে। আহত চালককে পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই খুনকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ তীব্র হচ্ছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক