Mimi: রবি ঠাকুরের জন্মবার্ষিকীতে তার গান গেয়ে বিশেষ শ্রদ্ধা জানালেন মিমি

Mimi: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে তার প্রতি বিশেষ সম্মান জানালেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। এদিন নিজের গাওয়া বেশ কয়েকটি গানের সমন্বয়ে তৈরি একটি ভিডিও পোস্ট করলেন তিনি। সাথে জুড়ে দিলেন রবীন্দ্রনাথের কবিতার কয়েকটি লাইন।

হয়তো অনেকেই জানেন অভিনয়ের পাশাপাশি ভীষণ সুন্দর গান গাইতে পারেন এই অভিনেত্রী। যা মাঝেমধ্যেই দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে রবীন্দ্রসংগীত একটু বেশি পছন্দ করেন তিনি। তাইতো তার গানের তালিকায় সেগুলিকে বেশি দেখা যায়। আর এবার রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে জানালেন বিশেষ শ্রদ্ধা।

বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত গেয়ে কয়েকটি ভিডিও তৈরি করেছেন তিনি সেগুলি একসঙ্গে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর ক্যাপশনে লিখেছেন, ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি..।’

তার গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন অনুরাগীরা। তারা প্রত্যেকেই ভালোবাসায় ভরিয়ে তুলেছেন। একইসাথে প্রশংসা করেছেন তার অসাধারণ সংগীত প্রতিভার। আসলে এমন হাতেগোনা কয়েকজন অভিনেত্রী রয়েছেন যারা অভিনয়ের পাশাপাশি সুন্দর গান গাইতে পারেন। তাদের মধ্যেই একজন হলেন মিমি।

অন্যদিকে হয়তো অনেকেই জানেন তার অভিনয় যাত্রা শুরু হয়েছিল ‘গানের ওপারে’ নামক ধারাবাহিকের মাধ্যমে। যেখানে মূল কেন্দ্রবিন্দু ছিলেন রবি ঠাকুর। তার গান, তার কবিতা, তার গোটা ধারণাকে তুলে ধরা হয়েছিল সেই ধারাবাহিকে। তাইতো এই অভিনেত্রীর কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্ব অন্যদের থেকে আলাদা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক