Rituparna: প্রয়াত পরিচালক অনীক দত্তকে নিয়ে স্মৃতি রোমন্থন করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna)। অতীতে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল তার। তারই মধুর স্মৃতি তিনি ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। আসলে অনীক দত্তর এভাবে চলে যাওয়া কোনভাবেই মেনে নিতে পারছেন না টলিউডের কলাকুশলীরা।
এদিন ঋতু লেখেন, “অনীক দা, আমাদের জীবন শুধুই আকস্মিক খারাপ, সাংঘাতিক খবরে ভরে গেছে। তোমার চলে যাওয়া এতটাই শকিং যে এই খবরটাতেই ঠিক ধাতস্থ হতে পারছিনা। তোমার সাথে কোনো feature film করিনি, কোনো ক্ষোভ নেই। কিন্তু তোমার অপূর্ব কাজ, তোমার বোল্ড পদক্ষেপ, তোমার incredible tenacity, uncompromising attitude আমাদের সবসময়ে encourage করেছে।
তোমার সাথে একটা ad film করেছিলাম Keo Karpin এর। কি দারুন স্মৃতি, বহু বছর আগে। একে অপরকে সব সিনেমা এবং আরো অনেক কিছুতে invitation পাঠিয়েছি। তোমার শরীর ভালো নেই লিখেছিলে। কিন্তু তোমার কাজে কোনোদিন সেই ছাপ পড়েনি।
কমরেড ছিলে তুমি অন্তরে, থাকবেও চিরদিন। পাল্টাতে দেখিনি কোনোদিন তোমাকে, বহুমুখী চাপের সম্মুখীন হয়েও যেমন তোমার সিনেমা সবসময়ে অজেয় !! অনীকদা। হয়তো খুব একাকিত্ব আর অভিমান নিয়ে চলে গেলে। আমাদের কিছু না বুঝতে দিয়ে। সেলাম তোমাকে। ভালো থেকো।”
উল্লেখ্য, গত ২৭শে মে বহুতল আবাসন থেকে নীচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এই নামকরা পরিচালকের। তার মৃত্যু রীতিমতো স্তব্ধ করে দিয়েছে গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে। খবর পেতেই হাসপাতালে হাজির হয়েছিলেন একের পর এক তারকারা। জানা গিয়েছে, সেদিন তিনি একটি চিঠি লিখে গিয়েছেন তার মেয়ের উদ্দেশ্যে। যদিও নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি।

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.