Sreemoyee: মা ও মেয়ের সাথে আবারো জগন্নাথদেবের মন্দিরে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। পুজো ও সন্ধ্যা আরতিতে মেতে উঠেছিলেন সকলে। সম্প্রতি সেই সমস্ত ছবি তিনি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। হয়তো অনেকেই জানেন প্রথম থেকেই জগন্নাথদেবের ভীষণ ভক্ত তার পরিবার।
সময় ও সুযোগ পেলেই তারা বেরিয়ে পড়েন দীঘা বা পুরীর উদ্দেশ্যে। যেখানে গিয়ে জগন্নাথ মন্দিরে শ্রদ্ধা ও ভক্তির সাথে পুজো করেন। এবারেও তেমনটাই হয়েছে। কলকাতারই কোনো একটি মন্দিরে গিয়েছিলেন তারা। যেখানে পুজো করিয়েছেন সকলে মিলে।
ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘জয় জগন্নাথ, হরে কৃষ্ণ।’ পোস্ট করতেই ছবিগুলো ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। সেখানে প্রশংসায় ভরিয়ে তুলেছেন তার কন্যা কৃশভিকে। এছাড়াও যে সুসংস্কার দিয়ে তারা সন্তানকে বড় করছেন সেই বিষয়ে প্রশংসা করতে ভোলেননি অনুরাগীরা।
আসলে মানুষ সেখানে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি ভুলে ওয়েস্টার্ন সংস্কৃতিকে গ্রহণ করছেন সেখানে এই দম্পতি যেন বিপরীত পথে হাঁটছেন। অল্প বয়স থেকেই কৃশভিকে সমস্ত ঈশ্বরের প্রতি ভক্তি এবং ভালো ভালো শিক্ষা দিচ্ছেন। যে বিষয়টা তাদের প্রশংসায় ভরিয়ে তোলে।
আসলে যতই তাদের বৈবাহিক জীবন নিয়ে সমালোচনা হোক না কেন তাদের কিছু কিছু ভালো দিক রয়েছে যেগুলো সম্পর্কে মানুষ কথা বলতে ভোলেন না। এছাড়াও তাদের মেয়ে কৃশভির উপর কোনো সমালোচনার প্রভাব পড়তে দেন না অনুরাগীরা। তারা তাকে বেশ স্নেহ করেন।

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.