Angana: তাকে শান্ত দেখায় কারণ বিশৃঙ্খলা তার কথা মেনে চলে! এমনটাই জানালেন তিনি সোশ্যাল মিডিয়ায়। এবার হয়তো ভাবছেন কার সম্পর্কে কথা বলা হচ্ছে? তিনি আর কেউ নয় জনপ্রিয় অভিনেত্রী অঙ্গনা রায় (Angana)। ইতিমধ্যে একাধিক ধারাবাহিক এবং ওয়েব সিরিজের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
এছাড়া সোশ্যাল মিডিয়ায় কীভাবে নিজের জনপ্রিয়তা ধরে রাখতে হয় তা বেশ ভালোমতোই জানেন। নিত্যদিন সেখানে পোস্ট করেন বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও। বিশেষ করে তাকে সাহসী অবতারেই বেশিরভাগ সময় দেখা যায়। খোলামেলা পোশাক পরে নিজেকে কীভাবে আত্মবিশ্বাসের সাথে তুলে ধরতে হয় তা বেশ ভালোমতো রপ্ত করেছেন।
এই যেমন সম্প্রতি আরও একটি সাহসী লুকে দেখা গিয়েছে তাকে। চোখেমুখে আত্মবিশ্বাস, উপচে পড়ছে গ্ল্যামার। সবমিলিয়ে ছবিগুলো তাকে চর্চার কেন্দ্রবিন্দু করে তুলেছে। আর ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘তাকে শান্ত দেখায় কারণ বিশৃঙ্খলা তার কথা মেনে চলে।’ আসলেও তাই।
সময়ের সাথে সাথে আরো বেশি দক্ষ এবং পরিণত অভিনেত্রী হয়ে উঠছেন তিনি। যার প্রমাণ মেলে সাম্প্রতিক কাজগুলো দেখেই। এর আগে যেমন কাজ করেছেন ‘শ্রীকান্ত’, ‘পবিত্র পাপী’ নামক ওয়েব সিরিজগুলোতে। আর সম্প্রতি তিনি দুর্দান্ত অভিনয় করেছেন ‘কুহেলি’ নামক সিরিজে।
যেখানে নায়িকার ছোটবোনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। দক্ষ অভিনয় তাকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। এই সিরিজটি মূলত এক পুলিশ অফিসারের আত্মহত্যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। তবে সেটি আত্মহত্যা নাকি খুন তা জানতে হলে অবশ্যই সিরিজটি দেখতে হবে।

Sudeshna has been writing entertainment reports since 2021.