Yash: কালো পোশাকে এবার ঝড় তুললেন যশ, মুগ্ধ মহিলা অনুরাগীরা

Yash: এবার আর নুসরত নয় (Nusrat) গ্ল্যামার দিয়ে মুগ্ধ করলেন তার স্বামী তথা অভিনেতা যশ দাশগুপ্ত (Yash)। তাকে দেখে এবার পাগল হয়েছেন মহিলা অনুরাগীরা। সচরাচর নুসরতের গ্ল্যামারে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। তার এক ঝলক ঝড় তুলতে সক্ষম পুরুষ অনুরাগীদের বুকে। তবে এবার পিছিয়ে রইলেন না যশ।

এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে কালো ব্লেজার, ট্রাউজারে ঝলসে পড়ছে তার গ্ল্যামার। পোস্ট করা মাত্র তাইতো সেগুলো ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। দেখে বোঝার উপায় নেই বয়স বাড়ছে বরং সময়ের চাকা যেন তাদের ক্ষেত্রে ঘুরছে বিপরীত দিকে।

বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন তার ওপর থেকে চোখ সরাতে পারছে না তারা। আসলেও তাই কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জৌলুস ধরে রেখেছেন তিনি। স্ত্রীকে সাথে নিয়েই এই যাত্রায় নেমেছেন অভিনেতা। একসঙ্গে শরীরচর্চা করতে দেখা যায় তাদের।

ফলস্বরূপ তাদের সম্পর্ক হয়েছে আরও বেশি গভীর। মাঝেমধ্যে সে সমস্ত ছবি ও ভিডিও আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় একসঙ্গে উচ্ছ্বাসের সাথে শরীরচর্চা করছেন তারা। আসলে জীবনে একসঙ্গে উন্নতি করতে চান এই দু’জন। তাইতো কাজ করা, সংসার করার পাশাপাশি শরীরচর্চার দিকটিকেও একসাথে রেখেছেন।

উল্লেখ্য, যশ এবং নুসরতের আগেও একবার বৈবাহিক সম্পর্ক ছিল ভিন্ন মানুষের সাথে। যদিও সেগুলি দীর্ঘস্থায়ী হয়নি। যশের আগের পক্ষের এক সন্তানও রয়েছে। তবে সেসব কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি ভালোবাসায়। অনেক সমালোচনা, কটাক্ষ পেরিয়ে বিয়ে করেছেন দু’জন। বর্তমানে এক সন্তানকে নিয়ে সুখের সংসার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক