Subhasree: পরিচিত জৌলুস নিয়ে হাজির শুভশ্রী, কী প্রতিক্রিয়া ভক্তদের? জানুন

Subhasree: আবারও চিরাচরিত জৌলুস নিয়ে ফিরে এলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। দীর্ঘ সমালোচনা, কটাক্ষ পেরিয়ে হাজির হলেন তিনি। আর এই ছবিগুলিতে এটাই স্পষ্ট যে কোনোরকম কটাক্ষ বা সমালোচনায় কর্ণপাত না করে নিজের জীবনে মনোনিবেশ করেছেন। টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা শুভশ্রী।

ইতিমধ্যে তাবড়-তাবড় তারকাদের সাথে জুটি বেঁধে একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। সেই তালিকা দীর্ঘ। তবে এসবের মাঝেই রাজনৈতিক কারণ নিয়ে নানান সময় আলোচনায় উঠে এসেছেন তিনি। যেহেতু তার স্বামী ছিলেন প্রাক্তন শাসক দলের বিধায়ক তাই নিয়েও কম জলঘোলা হয়নি।

তবে সেসব এখন অতীত। আপাতত নিজের দিকেই মন দিয়েছেন তিনি। এদের যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে পরনে রয়েছে একটি করসেট পোশাক। চুল ছোট করে কাটা, চোখেমুখে আত্মবিশ্বাস। সবমিলিয়ে ঔজ্জ্বল্য ছড়িয়ে দিয়েছেন তিনি। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ক্যাপশন লোডিং হচ্ছে।’

তাকে দেখে চোখ ফেরাতে পাচ্ছেন না অনুরাগীরা। আসলে সন্তান জন্মের পর বেশ কিছুটা ওজন বেড়ে গিয়েছিল তার। তবে সেসবকে চুটকিতে কমিয়ে ফেলেছেন তিনি। বর্তমানে তিনি ফিটনেসের দিক দিয়ে হার মানাতে পারেন কমবয়সী অভিনেত্রীদেরও।

উল্লেখ্য, আগামী সময় তার একাধিক সিনেমা মুক্তি পেতে চলেছে। যেমন সেই তালিকায় রয়েছে ‘অভিমান’, ‘দেশু সেভেন’ ইত্যাদি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘অভিমান’ সিনেমার প্রথমঝলক। যা দেখার পর মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। প্রত্যেকেই বলছেন সিনেমাটি সুপারহিট হতে চলেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক