Paoli: ভারতীয় নয়, ইরানি সাজে মুগ্ধ করলেন অভিনেত্রী পাওলি

Paoli: এবার আর বাঙালি সাজ নয় তাকে দেখা গেল ইরানি সাজে। আর যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা। তাকে দেখে চিনতেই পারেননি প্রথম ঝলকে। এবার হয়তো ভাবছেন কার প্রসঙ্গে এই কথা বলা হচ্ছে? তিনি আর কেউ নন জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম (Paoli)। বরাবর তাকে সাবেকি সাজে দেখা যায়।

তার আদর্শ বাঙালি সাজ মুগ্ধ করে সকলকে। তবে মাঝেমধ্যেই অভিনেত্রীদের নানান রকম সাজ নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকেন। সেরকমই একটি এক্সপেরিমেন্টে মেতে উঠেছিলেন অভিনেত্রী। এদিন তাকে ইরানি সাজে নিজেকে মেলে ধরতে দেখা গিয়েছে। যা এক কথায় মুগ্ধ করেছে সকলকে।

পরনে সেরকমই পোশাক এবং মানানসই মেকআপ। সবমিলিয়ে ছড়িয়ে দিয়েছিলেন লাবণ্য। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ফার্সি ঢঙে ইরানি সাজ’। সবথেকে বেশি নজর করেছে তার চোখের চাহনি। যা দিয়ে তিনি অন্যরকম আবহ তৈরি করেছিলেন। তার চোখ থেকে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা।

তাইতো পোস্ট করতেই বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন সকলে। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা বাঙালি হোক বা অন্য সাজ তাকে সবেতেই সুন্দর মানিয়ে যায়। উল্লেখ্য, টলিউড ইন্ডাস্ট্রির নামকরা অভিনেত্রী পাওলি দাম। সচারাচর তাকে অন্য ধরনের সিনেমাগুলিতে দেখা যায়।

তার দক্ষ অভিনয় দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। এর আগে একাধিক সুপারহিট সিনেমায় কাজ করেছেন তিনি। সাম্প্রতিক কাজগুলি যদি দেখি তাহলে তাকে দেখা গিয়েছে ‘বিবি পায়রা’তে। যেখানে তিনি ছাড়া ছিলেন স্বস্তিকা মুখার্জি। ইতিমধ্যেই সেই কাজ নিয়ে চর্চা হয়েছে দর্শকমহলে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক