Iman: অনুষ্ঠান চলতেই থাকবে! সম্প্রতি এয়ারপোর্টে তোলা একগুচ্ছ ছবি পোস্ট করে এমনই বার্তা দিলেন জনপ্রিয় শিল্পী ইমন চক্রবর্তী (Iman)। আমরা প্রত্যেকেই জানি অনুষ্ঠানের জন্য তাকে দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি বিদেশেও রওনা দিতে হয়। সেরকমই কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তিনি।
সেরকমই ছবিগুলি ভাগ করে নিয়েছেন সকলের সাথে। এই শিল্পীর জীবনে সমালোচনা ও কটাক্ষের শেষ নেই। মাঝেমধ্যেই তিনি আলোচনার শীর্ষে উঠে আসেন সোশ্যাল মিডিয়ায়। নির্বাচন চলাকালীন তার একটি গানের জন্য তিনি তুমুল কটাক্ষের শিকার হয়েছিলেন। যেটির মূলত উন্নয়নের পাঁচালী নাম।
এই পাঁচালীতে প্রাক্তন সরকারের নানান প্রকল্পের কথা ফলাও করে বলা হয়েছিল। যেহেতু প্রাক্তন সরকারকে পছন্দ করছিলেন না কেউ, তাই তাকে এই গান গাইতে দেখে আরো বেশি কটাক্ষ করেছিলেন সকলে। এমনকি তার যে কোনো ভিডিও সামনে এলেই সেগুলো নিয়ে ট্রোলিং হচ্ছিলো।
তবে এসবের পাশাপাশি জীবন চলতে থাকে, অনুষ্ঠান চলতে থাকে। তিনি এই ক্যাপশনটির মাধ্যমে সেটাই বোঝাতে চেয়েছেন সকলকে। যতই ঝড়ঝাপটা আসুক না কেন আমাদের জীবন কিন্তু কোথাও থেমে থাকে না। ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হয়। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘অনুষ্ঠান চলতেই থাকবে।’
যা দেখার পর সকলেই তাকে বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলছেন। কেউ যেমন তাকে প্রশংসা করেছেন আবার কেউ কেউ পুরনো ছন্দে কটাক্ষ করতেও ভোলেননি। তবে এই শিল্পী কিন্তু ভীষণ আত্মবিশ্বাসী। কারো কথায় তার কিছু যায় আসে না বরং নিজের পরিবার নিয়ে সুখে থাকতে পছন্দ করেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.