Ditipriya: দার্জিলিঙে মহাকাল মন্দিরে পুজো দিতে গেলেন দিতিপ্রিয়া, ভাগ করে নিলেন ছবি

Ditipriya: মহাকালের মন্দিরে পুজো দিতে গিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেখানকার সমস্ত ছবি। যা দেখার পর তাকে শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন সকলে। একইসাথে তার আগামী জীবনের জন্য শুভকামনা জানাতে ভোলেননি শুভাকাঙ্খীরা।

গরমের দাবদাহ থেকে বাঁচতে দক্ষিণবঙ্গের মানুষেরা সাধারণত উত্তরবঙ্গে পাড়ি দিয়ে থাকেন। সেই তালিকাতে রয়েছেন দিতিপ্রিয়া। কয়েকটা দিন নিরিবিলিতে কাটাতে উত্তরবঙ্গে পাড়ি দিয়েছিলেন তিনি। গিয়েছিলেন দার্জিলিং বেড়াতে। আর সেখানে গিয়ে সেখানকার জনপ্রিয় মহাকাল মন্দিরে পুজো দিতে যান অভিনেত্রী।

যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে তাকে ক্যাজুয়াল পোশাকে দেখা গিয়েছে। পরনে নীল ডেনিম ও টি-শার্ট। ছবিগুলি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ওম নমঃ শিবায়।’ ইতিমধ্যে সেগুলো ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। প্রত্যেকেই তার নিজের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাকে সম্মান জানিয়েছেন।

একইসাথে মহাদেবের কাছে প্রার্থনা করেছেন এই অভিনেত্রীর জীবন যেন আরো উন্নতিতে ভরে ওঠে। তিনি যেন সিনেমায় অভিনয়ের মাধ্যমে সকলের মনে আরও বেশি জায়গা করে নিতে পারেন। উল্লেখ্য, খুব অল্প বয়সে টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী।

সময়ের সাথে সাথে পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে নিজেকে দক্ষ অভিনেত্রীতে পরিণত করেছেন। ইতিমধ্যে কাজ করেছেন একাধিক ওয়েবসিরিজ ও সিনেমায়। একইসাথে রয়েছে বিভিন্ন বিজ্ঞাপনের কাজ। সবমিলিয়ে বলতে গেলে কমসময়ের মধ্যে নিজেকে জনপ্রিয় করে তুলেছেন দর্শকমহলে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক